আলসে

আলসে১ [ ālasē ] বি. পাকা বাড়ির ছাদের প্রান্ত বা উচু কিনারা, কার্নিশ; আলিসা। [সং. আলি + বাং. সা = আলিসা > আলসে]। আলসে২ [ ālasē ] অলস-এর কথ্য রূপ। আলসেমি, আলসেমো–বি. কুঁড়েমি। 

আরভমাণ

আরভমাণ [ ārabha-māņa ] বিণ. ১. আরম্ভ করা হচ্ছে এমন; ২. আরম্ভ করছে এমন। [সং. আ + √রভ্ + মান (শানচ্)]।

আলয়

আলয় [ ālaỷa ] বি. ১. বাড়ি, গৃহ (দেবালয়, শ্বশুরালয়); ২. বাসস্হান (লোকালয়, মনুষ্যালয়); ৩. আশ্রয় (মঙ্গলালয়); ৪. আধার (হিমালয়)। [সং. আ + √লী + অ]।

আরব্ধ

আরব্ধ [ ārabdha ] বিণ. আরম্ভ করা হয়েছে এমন (আরব্ধ কাজ শেষ করা)। [সং. আ + √ রভ্ + ত]।

আলম্বী

আলম্বী (-ম্বিন্)–বিণ. আলম্বনকারী; লম্বমান।

আরব্য

আরব্য–বিণ. আরবদেশীয় (আরব্য উপন্যাস)।

আরবি

আরবি–বিণ. ১. আরব দেশে জাত বা উত্পন্ন; ২. আরবদেশসম্বন্ধীয় (আরবি রীতি)। বি. ১. আরবের অধিবাসী; ২. আরবদের ভাষা।

আলম্বিত

আলম্বিত–বিণ. অবলম্বিত; ধৃত; প্রলম্বিত।

আলম্বন

আলম্বন–বি. অবলম্বন; আশ্রয়; আশ্রয় নেওয়া; (অল.) স্হায়িভাবের সঞ্চারক বিভাববিশেষ।

আরব

আরব১ [ āraba ] বি. ১. আরবদেশ; ২. আরবের অধিবাসী, আরবজাতি। [আ.]। আরবি–বিণ. ১. আরব দেশে জাত বা উত্পন্ন; ২. আরবদেশসম্বন্ধীয় (আরবি রীতি)। বি. ১. আরবের অধিবাসী; ২. আরবদের ভাষা। আরব্য–বিণ. আরবদেশীয় (আরব্য উপন্যাস)। আরব২ [ āraba ] বি. উচ্চ ধ্বনি; গর্জন। [সং. আ + √রু+ অ]।