আ আরণ্য আরণ্য [ āraņya ] বিণ. ১. বন্য, বনজাত (আরণ্য সম্পদ); ২. বনসম্বন্ধীয় (আরণ্য প্রকৃতি)। [সং. অরণ্য + অ]। আরণ্যক–বিণ. বন্য। বি. ১. বেদের অন্যতম উপসংহারভাগ; ২. অরণ্যবাসী মৃগয়াজীবী গোষ্ঠী।
আ আলবার্ট আলবার্ট [ āla-bārţa ] বি. চুলের সামনের দিক ফাঁপিয়ে উচু করার ঢংবিশেষ; চুলের টেড়ি। [< Prince Albert]।
আ আলবাঁধ আলবাঁধ [ āla-bān̐dha ] বি. জমির আল; বিভিন্ন খেতের সীমারেখা নির্দিষ্ট করার জন্য যে বাঁধ দেওয়া হয়। [বাং. আল + বাঁধ]।