আসত্তি

আসত্তি [ āsatti ] বি. ১. মিলন; ২. নৈকট্য; ৩. লাভ; ৪. (ব্যাক.) পরস্পর অন্বিত পদসমূহের সন্নিহিত অবস্হান। [সং. আ + √ সদ্ + তি]।

আলোচিত

আলোচিত–বিণ. যা নিয়ে আলোচনা হয়েছে; বিচারিত।

আসঞ্জন

আসঞ্জন [ āsañjana ] বি. ১. আসক্তি, আসঙ্গ; ২. এঁটে থাকার ভাব, আঠালো ভাব; ৩. সংযোগ। [সং. আ + √ সনজ্ + অন]।

আসছে

আসছে [ āsachē ] ক্রি. আগমন করছে। বিণ. আগামী (আসছে কাল)। [বাং. আসিতেছে]।

আলোচনীয়

আলোচনীয়, আলোচ্য–বিণ. আলোচনার যোগ্য, আলোচনা করা উচিত বা করতে হবে এমন (আলোচ্য বিষয়)।

আসঙ্গ

আসঙ্গ [ āsańga ] বি. ১. সহবাস, মিলন (আসঙ্গলিপ্সা); ২. ভোগের ইচ্ছা; ৩. অনুরাগ; ৪. অভিনিবেশ। [সং. আ + √ সনজ্ + অ]।

আলোচনাচক্র

আলোচনাচক্র–বি. যে সভায় কোনো একটি বিষয় নিয়ে নানাজনে আলোচনা করে, seminar.

আসক্তি

আসক্তি–বি. ১. অনুরাগ, অনুরক্তি; ২. লিপ্সা; প্রবণতা; ৩. নেশা (পানাসক্তি); ৪. লিপ্ততা, সংলগ্নতা; ৫. ভোগবাসনা (বিষয়াসক্তি)।

আলোচক

আলোচক [ ālōcaka ] বিণ. বি. যে আলোচনা করে।