আ

আলোনা

আলোনা [ ālōnā ] বিণ. লবণাক্ত নয় এমন, লবণহীন (আলোনা জল, আলোনা ঝোল)। [বাং. আ৩ + লোনা]।
আ

আসন্ন

আসন্ন [ āsanna ] বিণ. ১. প্রায় এসে গেছে এমন (আসন্ন বিপদ, বর্ষা আসন্ন); ২. নিকটবর্তী; ৩. অন্তিম, শেষ (আসন্ন অবস্হা)। [সং. আ + √ সদ্ + ত]। আসন্নকাল–বি. মৃত্যুকাল; বিপত্কাল। আসন্নপ্রসবা–বিণ. (স্ত্রী.) যার প্রসবকাল উপস্হিত। আসন্নমৃত্যু–বিণ. মুমূর্ষু।
আ

আলোড়িত

আলোড়িত–বিণ. আলোড়ন করা হয়েছে এমন (সংশয়ে মন আলোড়িত)।
আ

আসনপিঁড়ি

আসনপিঁড়ি–বিণ. পরস্পর বিপরীত হাঁটুর উপর পা তুলে বসা (আসনপিঁড়ি হয়ে বসা)।
আ

আলোড়ক

আলোড়ক–বি. ১. যে আলোড়ন করে; ২. আলোড়নদণ্ড।
আ

আসনগ্রহণ

আসনগ্রহণ–বি. বসা, নির্দিষ্ট আসনে উপবেশন।
আ

আলোড়ন

আলোড়ন [ ālōḍna ] বি. ১. আন্দোলন; প্রবল নাড়াচাড়া; ২. আবর্তন, মন্হন, ঘোটন। [সং. আ + √ লুড্ + অন]। আলোড়ক–বি. ১. যে আলোড়ন করে; ২. আলোড়নদণ্ড। আলোড়িত–বিণ. আলোড়ন করা হয়েছে এমন (সংশয়ে মন আলোড়িত)।
আ

আসন

আসন [ āsana ] বি. ১. বসার স্হান (সিংহাসন, কাষ্ঠাসন); ২. বসার জন্য ছোট গালিচা বা ওইজাতীয় বস্তু; ৩. পীঠ (দেবীর আসন); ৪. যোগসাধনে বসার প্রণালী বা যোগব্যায়ামের প্রণালী (শবাসন, পদ্মাসন); ৫. সম্মানের স্হান, মর্যাদা (বিদ্বানের আসন সর্বত্র, তাঁর আসন সবার হৃদয়ে)। [সং. √ আস্ + অন]। আসনগ্রহণ–বি. বসা, নির্দিষ্ট আসনে উপবেশন। আসনপিঁড়ি–বিণ. পরস্পর বিপরীত হাঁটুর উপর পা তুলে বসা (আসনপিঁড়ি হয়ে বসা)।
আ

আলোচাল

আলোচাল [ ālō-cāla ] বি. আতপ চাল, সূর্যের আলোয় অর্থাত্ রোদে শুকিয়ে যে চাল তৈরি হয়।