আসমাপ্ত

আসমাপ্ত [ āsamāpta ] বিণ. সমাপ্ত (‘আসমাপ্ত মুহুর্তের ঊর্ধ্বশ্বাস গতি’: সু. দ.)। [সং. আ + সমাপ্ত]।

আসমান

আসমান [ āsamāna ] আশমান [ āśamāna ] এর বানানভেদ।

আসবাব

আসবাব [ āsa-bāba ] বি. টেবিল চেয়ার ইত্যাদি গৃহসজ্জার জিনিসপত্র; সরঞ্জাম। [আ. আসবাব্]।

আল্লা

আল্লা, আল্লাহ্ [ āllā, āllāh ] বি. পরমেশ্বর, ভগবান, খোদা। [আ. অল্লাহ্]।

আলোহিত

আলোহিত [ ālōhita ] বিণ. ঈষত্ লাল, রক্তাভ। [সং. আ + লোহিত]।

আলোল

আলোল [ ālōla ] বিণ. ১. ঈষত্ চঞ্চল; ২. বিলোল, আলোড়িত (আলোল কুন্তল)। [সং. আ + লোল]।

আলোয়ান

আলোয়ান [ ālōỷāna ] বি. গায়ের (সচ.) গরম চাদর; পাড়বিহীন গরম গায়ের চাদর। [আ. আল্ওয়ান্]।