আসক্ত

আসক্ত [ āsakta ] বিণ. ১. একান্ত অনুরক্ত বা প্রীত; ২. অতিশয় লিপ্ত; ৩. অতিশয় প্রবণতাযুক্ত, নেশাগ্রস্ত (পানাসক্ত)। [সং. আ + √ সনজ্ + ত]।

আলোচনা

আলোচনা, আলোচন [ ālōcanā, ālōcana ] বি. ১. বিচারবিবেচনা; ২. অনুশীলন, চর্চা। [সং. আ + √লোচ্ + অন + আ]। আলোচক [ ālōcaka ] বিণ. বি. যে আলোচনা করে। আলোচনাচক্র–বি. যে সভায় কোনো একটি বিষয় নিয়ে নানাজনে আলোচনা করে, seminar. আলোচনীয়, আলোচ্য–বিণ. আলোচনার যোগ্য, আলোচনা করা উচিত বা করতে হবে এমন (আলোচ্য বিষয়)। আলোচিত–বিণ. যা নিয়ে আলোচনা হয়েছে; বিচারিত।

আসকে

আসকে [ āsakē ] বি চালের গুড়ো দিয়ে ছাঁচে তৈরি পিঠেবিশেষ। [দেশী]।

আসক

আসক [ āsaka ] বি. (প্রা. বাং.) অনুরাগ, প্রেম (‘পিরীতি আসকে সদাই থাকিব’: চণ্ডী)। [< সং. আসক্তি]।

আষ্টেপৃষ্ঠে

আষ্টেপৃষ্ঠে [ āşţē-pŗşţhē ] ক্রি-বিণ. সারা গায়ে, সর্বাঙ্গে (লোকটাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা হল)। [অষ্টেপৃষ্ঠে দ্র]।

আষাঢ়ে

আষাঢ়ে–বিণ. ১. আষাঢ়মাসে ঘটে এমন (আষাঢ়ে বাদল); ২. অদ্ভুত, মিথ্যা, অলীক (আষাঢ়ে গল্প)।

আলোকন

আলোকন [ ālōkana ] বি. ১. অবলোকন, দর্শন, দেখা। [সং. আ + √ লোক্ + অন]; ২. দেখানো, প্রদর্শন। [সং. আ + √লোক্ + ণিচ্ + অন]। আলোকনীয়–বিণ. দর্শনীয়, দেখার মতো।

আষাঢ়

আষাঢ় [ āşāḍh ] বি. ১. বাংলা সনের তৃতীয় মাস; ২. (লক্ষ্যার্থে) বর্ষা (‘আসন্ন আষাঢ় ঐ ঘনায় গগনে’)। [সং. আষাঢ়া (নক্ষত্র) + অ]। আষাঢ়ে–বিণ. ১. আষাঢ়মাসে ঘটে এমন (আষাঢ়ে বাদল); ২. অদ্ভুত, মিথ্যা, অলীক (আষাঢ়ে গল্প)।