আ আসুর আসুর, আসুরিক [ āsura, āsurika ] বিণ. ১. অসুরসম্বন্ধীয়; ২. অসুরতুল্য (আসুরিক শক্তি); ৩. গর্হিত, অপরাধজনক (আসুরিক বলপ্রয়োগ); ৪. অপবিত্র; ৫. ভয়ংকর। [সং. অসুর + অ, ইক]। আসুর বিবাহ–যে বিবাহে বর কন্যার অভিভাবককে মূল্য দিয়ে কন্যা গ্রহণ করে।
আ আসিক্ত আসিক্ত [ āsikta ] বিণ. ১. ঈষত্ সিক্ত; ২. সম্পূর্ণ সিক্ত বা ভেজা (আসিক্ত বস্ত্রাঞ্চল)। [বাং আ + সং. সিক্ত]।
আ আসামি আসামি১ [ āsāmi ] বি. ১. অভিযুক্ত ব্যক্তি, (ফৌজদারিমামলায়) প্রতিবাদী; ২. (বিরল) প্রজা; ৩. (বিরল) দেনদার লোক। [আ. অস্মা]। আসামি২ [ āsāmi ] অসমিয়া [ asamiỷā ]-র রূপভেদ।
আ আশয় আশয় [ āśaỷa ] বি. ১. মন, অন্তঃকরণ (নীচাশয়, মহাশয়); ২. আধার (জলাশয়); ৩. অভিপ্রায়, ইচ্ছা, অভিলাষ। [সং. আ + √ শী + অ]।