আসাদিত

আসাদিত–বিণ. লব্ধ, প্রাপ্ত; কাছে এসেছে এমন; সম্পাদিত।

আসাদন

আসাদন [ āsādana ] বি. ১. লাভ, প্রাপ্তি; ২. সমাগম; ৩. সম্পাদন। [সং. আ + √ সাদি + অন]। আসাদিত–বিণ. লব্ধ, প্রাপ্ত; কাছে এসেছে এমন; সম্পাদিত।

আশমানি

আশমানি–বিণ. ১. আকাশসম্বন্ধীয়; ২. আকাশের মতো হালকা নীল রঙের (আশমানি রং)। বি. আকাশি নীল রং।

আশমান

আশমান [ āśa-māna ] বি. আকাশ। [ফা.]। আশমান-জমিন ফারাক–আকাশ-পাতাল তফাত, বিরাট পার্থক্য। আশমানি–বিণ. ১. আকাশসম্বন্ধীয়; ২. আকাশের মতো হালকা নীল রঙের (আশমানি রং)। বি. আকাশি নীল রং।

আসাআসি

আসাআসি, আসাযাওয়া–বি. ১. যাতায়াত, আসা ও যাওয়া; ২. মেলামেশা (দুই পরিবারের মধ্যে তেমন আসা-যাওয়া নেই)।

আশপাশে

আশপাশে, আশেপাশে–ক্রি-বিণ. চার দিকে, এদিকে-ওদিকে (আশেপাশে কোথাও নিশ্চয় আছে জিনিসটা)। বি. আশপাশ।