আস্তিক

আস্তিক১, আস্তীক [ āstika, āstīka ] বি. মুনিবিশেষ, মনসাদেবীর পুত্র। [সং. অস্তি + ইক, ঈক]। আস্তিক২ [ āstika ] বিণ. ১. ঈশ্বরের আস্তিত্বে বিশ্বাসী; ২. পরলোকে ও বেদাদি শাস্ত্রে বা তার অভ্রান্ততায় বিশ্বাসী। [সং. আস্তি + ক]। বি. আস্তিকতা, আস্তিকত্ব, আস্তিক্য।

আস্তাবল

আস্তাবল [ āstā-bala ] বি. ১. ঘোড়ার আড্ডা, ঘোড়াশাল; ২. ঘোড়া বা হাতির থাকবার জায়গা। [আ. ইন্তবল্]।

আস্তানা

আস্তানা [ āstānā ] বি. ১. আড্ডা (সাপের আস্তানা); ২. বাসস্হান (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি); ৩. আখড়া, আশ্রম (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি) ৩. আখড়া, আশ্রম (ফকিরের অস্তানা)। [ফা. আস্তানা]। আস্তানা গাড়া–ক্রি. বি. (অস্হায়ী) বাসস্হান স্হাপন করা। আস্তানা গুটানো–ক্রি. বি. আড্ডা তুলে দেওয়া। তু. পাততাড়ি গুটানো।

আস্তর

আস্তর, আস্তরণ [ āstara, āstaraņa ] বি. ১. শয্যা; ২. শয্যার আচ্ছাদন বা চাদর; ৩. গালিচা, শতরঞ্চি প্রভৃতি আসন; ৪. হাতির পিঠে পাতবার জন্য চিত্রিত আচ্ছাদন। [সং. আ + √ স্তৃ + অ, অন]।

আস্ত

আস্ত [ āsta ] বিণ. ১. গোটা (আস্ত ডিম্, আস্ত কাঁঠাল); ২. অভগ্ন, সমুদয়, সমগ্র (আস্ত জেলাটা, আস্ত দেশ); ৩. পাকা, প্রকৃত (আস্ত চোর); ৪. বিলক্ষণ, ভীষণ, মারাত্মক (আস্ত বদমাশ, আস্ত কেউটে); ৫. পুরোপুরি (আস্ত পাগল)। [দেশি]।

আস্কন্দিত

আস্কন্দিত [ āskandita ] বি. ঘোড়ার প্লুত গতি অর্থাত্ লাফিয়ে চলা (‘আস্কন্দিতে নাচে বাজিরাজি’: মধু)। [সং. আ + √ স্কন্দ্ + ণিচ্ + ত]।

আসোয়ার

আসোয়ার, আসোবার [ āsōỷāra, āsōbāra ] বিণ. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ়। বি. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ় ব্যক্তি। [ফা. সওয়ার]।

আসেচন

আসেচন [ āsēcana ] বি. ১. ভালোমতো সেচন বা সিক্তকরণ; ভালোভাবে সিঞ্চন করা; ২. ভালোমতো সেক দেওয়া। [সং. আ + সেচন]।