আস্হা

আস্হা [ āshā ] বি. ১. ভরসা (তার উপর আস্হা রেখো); ২. শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি (ধর্মে আস্হা); ৩. বিশ্বাস (হোমিয়োপ্যাথিতে আস্হা নেই)। [সং. আ + √ স্হা + অ]। আস্হাবান (-বত্), আস্হাশীল–বিণ. আস্হা আছে এমন। আস্হাহীন–বিণ. আস্হা বা ভরসা বা বিশ্বাস নেই এমন।

আস্তে

আস্তে [ āstē ] ক্রি-বিণ. ১. ধীরে (আস্তে হাঁটো); ২. সন্তপর্ণে, লঘু পায়ে (আস্তে এগিয়ে চলো); ৩. মৃদু স্বরে (আস্তে কথা বলো); ৪. নিঃশব্দ। [ফা. আহিস্তা]। আস্তেব্যস্তে–ক্রি-বিণ. ব্যস্তসমস্ত হয়ে ও তাড়াহুড়ো করে।

আস্তৃত

আস্তৃত [ āstŗta ] বিণ. বিস্তৃত, প্রসারিত; আচ্ছাদিত। [সং. আ + √ স্তৃ + ত]।

আস্তীর্ণ

আস্তীর্ণ [ āstīrņa ] বিণ. ১. বিছানো হয়েছে এমন; ২. প্রসারিত, বিস্তীর্ণ; ৩. সমাকীর্ণ, ছাওয়া (কুসুমাস্তীর্ণ)। [সং. আ + √ স্তৃ + ত]।

আস্তিন

আস্তিন [ āstina ] বি. জামার হাতা। [ফা. আস্তীন্]। আস্তিন গুটানো–ক্রি. বি. যেন মারামারি করতে প্রস্তুত এমন ভাব করা।

আস্তীক

আস্তীক [ āstīka ] আস্তিক [ āstika ]-এর বানানভেদ।