আস্ফোট

আস্ফোট, আস্ফোটন [ āsphōţa, āsphōţana ] বি. ১. সংঘর্ষণ, সংঘর্ষ; ২. ঠোকাঠুকির বা আছড়াবার শব্দ (বাহ্বাস্ফোট); ৩. কুস্তিতে তাল ঠোকা। [সং. আ + √ স্ফোটি + অ]।

আস্ফালিত

আস্ফালিত–বিণ. বেগে সঞ্চালিত বা আন্দোলিত।

আস্ফালন

আস্ফালন [ āsphālana ] বি. ১. বেগে সঞ্চালন বা আন্দোলিত করা; ২. দম্ভপ্রকাশ (শক্তির আস্ফালন)। [সং. আ + √ স্ফল্ + ণিচ্ + অন]। আস্ফালিত–বিণ. বেগে সঞ্চালিত বা আন্দোলিত।

আস্পর্ধা

আস্পর্ধা [ āspardhā ] বি. স্পর্ধা, দম্ভ, দর্প; বাড়। [সং. আ + স্পর্ধা]।

আস্পদ

আস্পদ [ āspada ] বি. আধার, পাত্র (প্রেমাস্পদ, শ্রদ্ধাস্পদ)। [সং. আ + (স্) + √ পদ্ + অ]।

আস্হিত

আস্হিত [ āshita ] বিণ. ১. আরোহণ করেছে এমন, আরূঢ়; ২. আশ্রিত; ৩. অধিষ্ঠিত; ৪. পরিব্যাপ্ত। [সং. আ + স্হিত]।

আস্হায়ী

আস্হায়ী [ āshāỷī ] (-য়িন্) বি. গানের প্রথম পদ বা চরণ। [সং. আ + √ স্হা + ইন্]।

আস্হান

আস্হান [ āshāna ] বি. ১. আস্হা; ২. অবস্হিতি; ৩. আশ্রয়; ৪. সভা। [সং. আ + √স্হা + অন]।

আস্হাহীন

আস্হাহীন–বিণ. আস্হা বা ভরসা বা বিশ্বাস নেই এমন।