হ

হরকরা

হরকরা [ hara-karā ] বি. সংবাদ চিঠি প্রভৃতির বাহক, ডাক-পিয়ন। [ফা.]।
হ

হরকত

হরকত [ hara-kata ] বি. বাধা, প্রতিবন্ধক। [আ. হর্কত্]।
হ

হয়রানি

হয়রানি বি. ব্যর্থ পরিশ্রম, ব্যর্থ ঘোরাঘুরি।
হ

হয়রান

হয়রান [ haẏa-rāna ] বিণ. ১ নাকাল; ২ ব্যর্থ পরিশ্রমে ক্লান্ত; ৩ জ্বালাতন, উত্যক্ত (খুঁজে খুঁজে হয়রান, ঘুরে ঘুরে হয়রান)। [আ. হয়রান্]। হয়রানি বি. ব্যর্থ পরিশ্রম, ব্যর্থ ঘোরাঘুরি।
হ

হ-য-ব-র-ল

হ-য-ব-র-ল [ ha-ya-ba-ra-la ] বিণ. বিপর্যস্ত, বিশৃঙ্খল (জিনিসপত্র সব হ-য-ব-র-ল হয়ে আছে)। ☐ বি. বিশৃঙ্খলা, গোঁজামিল।
হ

হব্য

হব্য [ habya ] বি. ১ হোমে প্রদেয় বস্তু; ২ হোম; ৩ দেবতার উদ্দেশে নিবেদিত অন্ন ইত্যাদি (তু. কব্য)। ☐ বিণ. হোমে প্রদেয়, হোমের যোগ্য। [সং. √ হু + য]।
হ

হবু

হবু [ habu ] বিণ. ভাবী, হবে এমন (হবু জামাই)। [হওয়া দ্র]।
হ

হবা

হবা [ habā ] বি. ইহুদি খ্রিস্টান ও ইসলাম পুরাণোক্ত পৃথিবীর আদি নারী, Eve. [আ. হবা]।
হ

হন্ত

হন্ত [ hanta ] বিলাপসূচক অব্যয়বিশেষ (‘কোথা হা হন্ত চিরবসন্ত’: রবীন্দ্র)। [সং. √ হন্ + ত]।