আহ্বায়ক

আহ্বায়ক [ āhbāỷaka ] বি. বিণ. আমন্ত্রণকারী; (গৌণার্থে) কোনো সমিতি বা পরিষদের মূল আয়োজক। [সং. আ + √ হ্বে + অক]। স্ত্রী. আহ্বায়িকা।

আহ্বান

আহ্বান [ āhbāna ] বি. ১. আমন্ত্রণ, নিমন্ত্রণ; ২. ডাক, সম্বোধন। [সং. আ + √ হ্বে + অন]।

আহ্নিক

আহ্নিক [ āhnika ] বি. নিত্য বন্দনা উপাসনা ইত্যাদি, নিত্য সন্ধ্যাদি উপাসনা। বিণ. দৈনিক, প্রাত্যহিক (আহ্নিক গতি)। [সং. অহন্ + ইক]।

আহলে

আহলে–আহেল-এর অনুরূপ।

আহেলবিলাত

আহেলবিলাত, আহেলবিলাতি–বিণ. সদ্য বিলাত বা বিদেশ থেকে এসেছে এমন।