অইছন

অইছন–১. ক্রি-বিণ. (ব্রজ.) এইভাবে, সেইভাবে, সেইরূপে। ২.  বিণ. সেইরূপ, সেইরকম। [ব্রজ. > পশ্চিমা হি. > বাং.]

অই

অই–ঐ২-এর বানানভেদ।

অ১–আদ্যস্বর; বাংলা বর্ণমালার প্রথম অক্ষর। n. the first vowel of the Bengali alphabet অ২–অব্য. ১. সম্বোধন খেদ ইত্যাদি সূচক ধ্বনি (অ ভাই, অ কী দুঃখ); ২. বটে, তাই, হুঁ। অ৩–অব্য সমাসে অন্য পদের পূর্বে ‘নঞ্’ এই অব্যয়ের স্হানবর্তী হয়ে অভাবাদি অর্থ প্রকাশ করে, যথাঅভাব অর্থে (অযত্ন, অভয়), বিরোধ বা বৈপরীত্য (অসুর, অধর্ম), অন্যত্ব (অহিন্দু, অবাঙালি), অল্পতা (অজন্মা, অবোধ), অপ্রশস্ততা বা অযোগ্যতা (অকাল, অকর্ম); পরবর্তী পদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে অ-স্হানে অন্ হয় (অন্+ইচ্ছা অনিচ্ছা, এইভাবে অনায়াস, অনলস)। —————– অ1 [ a1 ] n the first vowel of the Bengali alphabet. অ আ (বা অ আ ক খ) elementary knowledge; rudiments of any subject (সংগীতের অ আ ক...

আকাশ ভাঙা

আকাশ ভাঙা ক্রি. বি. প্রবল বৃষ্টি হওয়া (আকাশ ভেঙে বৃষ্টি নামল)।

আপদবালাই

আপদ-বালাই বি. 1 বিপদ, বাধা ইত্যাদি; 2 বিরক্তি বা অশান্তি উত্পাদনকারী ব্যক্তি।

আতরাফ

আতরাফ–বিণ. নীচবংশজাত; নীচ। বি. নীচজাতি; সাধারণ মুসলমান।

আগরবাতি

আগরবাতি — কাঠিতে মশলামাখা সুগন্ধিযুক্ত এক ধরণের বাতি। আগরবাতি – n. incense, aromatic vapors

আরারুট

আরারুট–বি. এক প্রকার গুল্মমূল হতে প্রস্তুত পালোবিশেষ।   [ইং. arrowroot]

আহ্লাদ

আহ্লাদ [ āhlāda ] বি. ১. আনন্দ, হর্ষ (আহ্লাদে আটখানা); ২. মজা; ৩. স্নেহ বা আশকারা (বেশি আহ্লাদ পেলে ছেলে বিগড়ে যাবে, আহ্লাদ পেলে কুকুর মাথায় ওঠে)। [সং. আ + √ হ্লাদ্ + অ]। আহ্লাদন–বি. আহ্লাদ উত্পাদন। আহ্লাদিত–বিণ. আনন্দিত, হৃষ্ট। আহ্লাদী (-দিন্)–বিণ. (স্ত্রী.) ১. আমোদপ্রিয়া; ২. নেকি; ৩. অতিরিক্ত স্নেহ বা আশকারা পেয়েছে এমন। পুং. আহ্লাদে। আহ্লাদে আটখানা–আনন্দে আত্মহারা।

আহ্লাদী

আহ্লাদী (-দিন্)–বিণ. (স্ত্রী.) ১. আমোদপ্রিয়া; ২. নেকি; ৩. অতিরিক্ত স্নেহ বা আশকারা পেয়েছে এমন। পুং. আহ্লাদে।