আ আহেল আহেল, আহলে, আহেলি [ āhēla, āhalē, āhēli ] বিণ. খাস; খাঁটি, অমিশ্র; নতুন, আনকোরা। [আ. আহল্]। আহেলবিলাত, আহেলবিলাতি–বিণ. সদ্য বিলাত বা বিদেশ থেকে এসেছে এমন।
আ আহেরিয়া আহেরিয়া, আহেড়িয়া [ āhēriỷā, āhēḍiỷā ] বি. রাজপুতানার শিকারোত্সববিশেষ; মৃগয়া। বিণ. মৃগয়াকারী। [প্রাকৃ. আহেড় (< সং. আখেট) + ইয়া]।
আ আহৃত আহৃত [ āhŗta ] বিণ. ১. আহরণ করা হয়েছে এমন; ২. সংগৃহীত, সংকলিত; ৩. সঞ্চিত; ৪. আয়োজিত। [সং. আ + √ হৃ + ত]।
আ আহূত আহূত [ āhūta ] বিণ. আমন্ত্রিত, নিমন্ত্রিত; ডাকা বা আহ্বান করা হয়েছে এমন (রবাহূত, অনাহূত)। [সং. আ + √ হ্বে + ত]। আহূতি–বি. আমন্ত্রণ, আহ্বান।
আ আহুত আহুত [ āhuta ] বিণ. (যাতে বা যা) আহুতি দেওয়া হয়েছে এমন। [সং. আ + √ হু + ত]। আহুতি–বি. হোম; হোমের সামগ্রী।