সংকীর্তন

সংকীর্তন [ saṅkīrtana ] বি. ১. গুণ বা মহিমা বর্ণন; ২. কৃষ্ণলীলার গান, হরিগুণগান; ৩. দেবতা বা ভগবানের মহিমা বর্ণনাকারী সংগীত। [সং. সম্ + কীর্তন]। সংকীর্তিত বিণ. সম্যকভাবে কীর্তিত বা বর্ণিত হয়েছে এমন; সুখ্যাতিপ্রাপ্ত।

সংকীর্ণ

সংকীর্ণ [ saṅkīrṇa ] বিণ. ১. অপ্রশস্ত (সংকীর্ণ স্হান); ২. সংকুচিত (সংকীর্ণ সীমা, সংকীর্ণ পথ); ৩. অনুদার (সংকীর্ণ হৃদয়); ৪. সমাকীর্ণ; ৫. নানাবিধ বস্তুতে বা বহুলোকে সমাকীর্ণ। [সং. সম্ + √ কৃ + ত]। বি. সংকীর্ণতা।

সংকর

সংকর [ saṅkara ] বিণ. ১. একজাতীয় পুরুষ এবং অন্য জাতীয় স্ত্রীর মিলনজাত ব্যক্তি জাতি বা জীব (বর্ণসংকর, সংকরজাতীয় গোরু); ২. (বিজ্ঞা.) বিভিন্ন জাতির মিশ্রণে জাত প্রাণী বা উদ্ভিদ, hybrid (বি. প.); ৩. মিশ্রণ, মিলন; ৪. পরস্পরবিরুদ্ধ পদার্থের একত্র অবস্হান; ৫. (অল.) পরস্পর-নির্ভরশীল একাধিক অলংকারের একত্র অবস্হান বা সমাবেশ (তু. সংসৃষ্টি)। [সং. সম্ + √ কৃ + অ]। সংকরীকরণ বি. একত্রীকরণ; জাতিভ্রংশ করা।

সংকর্ষণ

সংকর্ষণ [ saṅkarṣaṇa ] বি. ১. সজোরে আকর্ষণ; ২. কৃষিকর্ম; ৩. বলরাম। [সং. সম + কর্ষণ]।

সঙ

সং, সঙ [ sa, ṃsaṅa ] বি. অদ্ভুত পোশাকধারী হাস্যকৌতুককারী অভিনেতা বা বিনোদনকারী (সং সাজা, গাজনের সং)। [দেশি]।

সং

সং, সঙ [ sa, ṃsaṅa ] বি. অদ্ভুত পোশাকধারী হাস্যকৌতুককারী অভিনেতা বা বিনোদনকারী (সং সাজা, গাজনের সং)। [দেশি]।

সওয়ালজবাব

সওয়ালজবাব বি. ১. প্রশ্নোত্তর; ২. মোকদ্দমায় উকিলের বাদপ্রতিবাদ।

সওয়াল

সওয়াল [ sōẏāla ] বি. ১. প্রশ্ন (সওয়ালজবাব); ২. জেরা। [আ. সওয়াল]। সওয়ালজবাব বি. ১. প্রশ্নোত্তর; ২. মোকদ্দমায় উকিলের বাদপ্রতিবাদ।