স

সওয়ারি

সওয়ারি বিণ. বি. যানবাহনে আরোহী (টাঙার সওয়ারি)। ☐ বি. যানবাহন।
স

সওয়ার

সওয়ার [ sōẏāra ] বি. ১. আরোহী (ঘোড়সওয়ার); ২. অশ্বারোহী। ☐ বিণ. আরূঢ় (সওয়ার হওয়া)। [ফা. সওয়ার]। সওয়ারি বিণ. বি. যানবাহনে আরোহী (টাঙার সওয়ারি)। ☐ বি. যানবাহন।
স

সওদাগরি

সওদাগরি বিণ. বণিক বা বাণিজ্য-সম্বন্ধীয় (সওদাগরি অফিস)। ☐ বি. সওদাগরের কাজ, বাণিজ্য।
স

সওদাগর

সওদাগর [ sōdā-gara ] বি. বণিক, বড়ো ব্যবসায়ী। [ফা.]। সওদাগরি বিণ. বণিক বা বাণিজ্য-সম্বন্ধীয় (সওদাগরি অফিস)। ☐ বি. সওদাগরের কাজ, বাণিজ্য।
স

সওদা

সওদা [ sōdā ] বি. ১. ক্রয়, খরিদ, কেনাকাটা; ২. পণ্যদ্রব্য। [ফা. সওদা]।
স

সওগাত

সওগাত [ sō-gāta ] বি. উপঢৌকন, ভেট। [তুর. সওগত্]।
স

স্থূলকোণ

স্থূলকোণ–বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle.
স

সূক্ষ্মকোণ

সূক্ষ্মকোণ–বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle.
স

সরলকোণ

সরলকোণ–বি. (জ্যামি.) দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি পরিমিত কোণ, straight angle.
স

সন্নিহিতকোণ

সন্নিহিতকোণ–বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle.