সবিস্তর

সবিস্তার, (বিরল) সবিস্তর [ sabistāra, (birala) sabistara ] বিণ. 1 বিশদ (সবিস্তার বর্ণনা); 2 বিস্তারযুক্ত; 3 বাহুল্যযুক্ত। [সং. সহ + বিস্তার, বিস্তর]। সবিস্তারে ক্রি-বিণ. বিস্তারিতভাবে (সবিস্তারে লেখা)।

সবিস্তার

সবিস্তার, (বিরল) সবিস্তর [ sabistāra, (birala) sabistara ] বিণ. 1 বিশদ (সবিস্তার বর্ণনা); 2 বিস্তারযুক্ত; 3 বাহুল্যযুক্ত। [সং. সহ + বিস্তার, বিস্তর]। সবিস্তারে ক্রি-বিণ. বিস্তারিতভাবে (সবিস্তারে লেখা)।

সবিষ

সবিষ [ sabiṣa ] বিণ. 1 বিষযুক্ত; 2 বিষমিশ্রিত; 3 বিষধর। [সং. সহ + বিষ]।

সবিশেষ

সবিশেষ [ sabiśēṣa ] বিণ. 1 সম্যকপ্রকার (সবিশেষ আনন্দ); 2 বৈশিষ্ট্যপূর্ণ; 3 খুঁটিনাটিসহ (সবিশেষ বর্ণনা)। ☐ ক্রি বিণ. বিশেষভাবে বা বিশদভাবে। ☐ বিণ.-বিণ. বিশেষভাবে (সবিশেষ উল্লেখযোগ্য)। [সং. সহ + বিশেষ]।

সবিরাম

সবিরাম [ sabirāma ] বিণ. 1 বিরতিযুক্ত, ছেড়ে-ছেড়ে হয় এমন, in termittent (সবিরাম জ্বর); 2 বিশ্রামযুক্ত। [সং. সহ + বিরাম]।

সবিনয়ে

সবিনয়ে ক্রি-বিণ. বিনয়ের সঙ্গে, বিনীতভাবে (সবিনয়ে জানানো)।

সবিনয়

সবিনয় [ sabinaẏa ] বিণ. বিনয়যুক্ত, বিনীত (সবিনয় নিবেদন)। [সং. সহ + বিনয়]। সবিনয়ে ক্রি-বিণ. বিনয়ের সঙ্গে, বিনীতভাবে (সবিনয়ে জানানো)।

সবিদ্য

সবিদ্য [ sabidya ] বিণ. বিদ্বান, কৃতবিদ্য, বিদ্যা আছে এমন। [সং. সহ + বিদ্যা]।

সবিতা

সবিতা [ sabitā ] (-তৃ) বিণ. প্রসবকারী, জনয়িতা। ☐ বি. 1 সূর্য; 2 ঈশ্বর। [সং. √ সূ + তৃ]। সাবিত্রী বিণ. (স্ত্রী.) প্রসবকারিণী। ☐ বি. প্রসূতি।

সবান্ধবে

সবান্ধবে ক্রি-বিণ. (বাং.) বন্ধুর বা আত্মীয়স্বজনের সঙ্গে।