সবেমাত্র

সবেমাত্র ক্রি-বিণ. অব্য. এইমাত্র; কেবল (সবেমাত্র মুখহাত ধুয়ে বসেছি, এমন সময় এল); একমাত্র।

সবৃদ্ধিক

সবৃদ্ধিক [ sabṛddhika ] বিণ. 1 বৃদ্ধিসহিত, বৃদ্ধিযুক্ত; 2 সুদসহ (সবৃদ্ধিক মূলধন)। [সং. সহ + বৃদ্ধি + ক সমাসান্ত]।

সবুর

সবুর [ sabura ] বি. 1 ধৈর্য, ধৈর্যধারণ; 2 অপেক্ষা, দেরি (সবুর সয় না)। [আ. সব্র্]। সবুরে মেওয়া ফলে ধৈর্য ধরে অপেক্ষা করলে উত্তম ফল পাওয়া যায়।

সবুজাভ

সবুজাভ বিণ. সবুজের আভাযুক্ত, সবজেটে।

সবুজ

সবুজ [ sabuja ] বিণ. বি. 1 বর্ণবিশেষ, বর্ণালিতে আশমানি ও হলুদের মাঝের বর্ণ, গাছপালা ও ঘাসের পাতার বর্ণ, হরিত্; 2 (আল.) অল্পবয়স্ক বা তরুণ (‘ওরে সবুজ ওরে আমার কাঁচা’: রবীন্দ্র)। [ফা. সব্জ]। সবুজাভ বিণ. সবুজের আভাযুক্ত, সবজেটে।

সবিস্ময়ে

সবিস্ময়ে ক্রি-বিণ. বিস্ময়ের সঙ্গে (সবিস্ময়ে দেখল)।

সবিস্ময়

সবিস্ময় [ sabismaẏa ] বিণ. বিস্ময়যুক্ত, বিস্মিত (সবিস্ময় দৃষ্টি)। [সং. সহ + বিস্ময়]। সবিস্ময়ে ক্রি-বিণ. বিস্ময়ের সঙ্গে (সবিস্ময়ে দেখল)।

সবিস্তারে

সবিস্তারে ক্রি-বিণ. বিস্তারিতভাবে (সবিস্তারে লেখা)।