স সভয় সভয় [ sabhaẏa ] বিণ. ভয়যুক্ত, ভীত (সভয় নিবেদন)। [সং. সহ + ভয়]। সভয়ে ক্রি-বিণ. ভয়ের সঙ্গে, ভীতভাবে (সভয়ে বলা, সভয়ে নিবেদন করা)।
স সব্যসাচী সব্যসাচী (-চিন্) বিণ. বাম ও দক্ষিণ উভয় হাতেই সমানভাবে শরচালনায় সমর্থ (সব্যসাচী ধনুর্ধর)। ☐ বি. (উভয় হাতেই সমভাবে শরচালনায় দক্ষ বলে) অর্জুন।
স সব্য সব্য [ sabya ] বিণ. 1 বাম, বাঁ; 2 বাম ও দক্ষিণ উভয়। [সং. √ সূ + য]। সব্যসাচী (-চিন্) বিণ. বাম ও দক্ষিণ উভয় হাতেই সমানভাবে শরচালনায় সমর্থ (সব্যসাচী ধনুর্ধর)। ☐ বি. (উভয় হাতেই সমভাবে শরচালনায় দক্ষ বলে) অর্জুন। সব্যেতর বিণ. দক্ষিণ, ডান।