সবান্ধব

সবান্ধব [ sabāndhaba ] বিণ. ক্রি-বিণ. বান্ধবদের সঙ্গে, বন্ধুসহিত (সবান্ধব উপস্হিতি, সবান্ধব উপস্হিত হওয়া)। [সং. সহ + বান্ধব]। সবান্ধবে ক্রি-বিণ. (বাং.) বন্ধুর বা আত্মীয়স্বজনের সঙ্গে।

সবাক সিনেমা

সবাকচিত্র, সবাক সিনেমা বি. যে বায়োস্কোপের ছবিতে অভিনেতা অভিনেত্রীদের কথা শোনা যায়. talkie.

সবাকচিত্র

সবাকচিত্র, সবাক সিনেমা বি. যে বায়োস্কোপের ছবিতে অভিনেতা অভিনেত্রীদের কথা শোনা যায়. talkie.

সবাক

সবাক [ sabāka ] বিণ. কথা বলে এমন (সবাক পুতুল, সবাক সিনেমা)। [সং. সহ + বাক্]। সবাকচিত্র, সবাক সিনেমা বি. যে বায়োস্কোপের ছবিতে অভিনেতা অভিনেত্রীদের কথা শোনা যায়. talkie.

সবলোট

সবলোট [ saba-lōṭa ] বিণ. সমস্ত লুঠ করে বা আত্মসাত্ করে এমন। [বাং. সব + লুট]।

সবলতা

সবলতা বি. সবল । সবল [ sabala ] বিণ. 1 বলশালী, বলবান; 2 সুস্হ; 3 সসৈন্য। [সং. সহ + বল]।

সবলা

সবলা স্ত্রী. সবল । সবল [ sabala ] বিণ. 1 বলশালী, বলবান; 2 সুস্হ; 3 সসৈন্য। [সং. সহ + বল]।

সবলে

সবলে ক্রি-বিণ. 1 শক্তি প্রয়োগ করে, সজোরে (সবলে আকর্ষণ করা); 2 সসৈন্যে; 3 দলবল সঙ্গে নিয়ে।

সবল

সবল [ sabala ] বিণ. 1 বলশালী, বলবান; 2 সুস্হ; 3 সসৈন্য। [সং. সহ + বল]। স্ত্রী. সবলা। বি. সবলতা। সবলে ক্রি-বিণ. 1 শক্তি প্রয়োগ করে, সজোরে (সবলে আকর্ষণ করা); 2 সসৈন্যে; 3 দলবল সঙ্গে নিয়ে।

সবর্ণ

সবর্ণ [ sabarṇa ] বি. 1 সমান বর্ণ বা জাতি; 2 (ব্যাক.) যাদের উচ্চারণস্হান বা উচ্চারণের প্রযত্ন সমান এমন বর্ণ। ☐ বিণ. 1 সমজাতিযুক্ত; 2 সদৃশ (তু. অসবর্ণ বিবাহ)। [সং. সমান + বর্ণ]।