সম্পাত

সম্পাত [ sampāta ] বি. 1 পতন (অশনিসম্পাত, ধারাসম্পাতে বৃষ্টি); 2 প্রবেশ (আলোকসম্পাত)। [সং. সম্ + √ পত্ + অ]।

সম্পর্কীয়া

সম্পর্কিতা, সম্পর্কীয়া স্ত্রী. সম্পর্কিত, সম্পর্কী। সম্পর্কিত, সম্পর্কী (-র্কিন্), সম্পর্কীয় বিণ. 1 সম্পর্কযুক্ত; 2 সংক্রান্ত।

সম্পর্কিতা

সম্পর্কিতা, সম্পর্কীয়া স্ত্রী. সম্পর্কিত, সম্পর্কী। সম্পর্কিত, সম্পর্কী (-র্কিন্), সম্পর্কীয় বিণ. 1 সম্পর্কযুক্ত; 2 সংক্রান্ত।

সম্পর্কী

সম্পর্কিত, সম্পর্কী (-র্কিন্), সম্পর্কীয় বিণ. 1 সম্পর্কযুক্ত; 2 সংক্রান্ত। স্ত্রী. সম্পর্কিতা, সম্পর্কীয়া।

সম্পর্কিত

সম্পর্কিত, সম্পর্কী (-র্কিন্), সম্পর্কীয় বিণ. 1 সম্পর্কযুক্ত; 2 সংক্রান্ত। স্ত্রী. সম্পর্কিতা, সম্পর্কীয়া।

সম্পর্ক

সম্পর্ক [ samparka ] বি. সম্বন্ধ, সংস্রব, সংযোগ। [সং. সম্ + √ পৃচ্ + অ]। সম্পর্কিত, সম্পর্কী (-র্কিন্), সম্পর্কীয় বিণ. 1 সম্পর্কযুক্ত; 2 সংক্রান্ত। স্ত্রী. সম্পর্কিতা, সম্পর্কীয়া।

সম্পন্না

সম্পন্না স্ত্রী. সম্পন্ন । সম্পন্ন [ sampanna ] বিণ. 1 নিষ্পন্ন (সূচারুরূপে সম্পন্ন); 2 সম্পাদিত, সম্পূর্ণ (কাজ সম্পন্ন করা); 3 ঐশ্বর্যশালী, সম্পত্তিশালী (সম্পন্ন গৃহস্হ, সম্পন্ন অবস্হা); 4 যুক্ত, বিশিষ্ট (বুদ্ধিসম্পন্ন, ক্ষমতাসম্পন্ন)। [সং. সম্ + √ পদ্ + ত]।

সম্পন্ন

সম্পন্ন [ sampanna ] বিণ. 1 নিষ্পন্ন (সূচারুরূপে সম্পন্ন); 2 সম্পাদিত, সম্পূর্ণ (কাজ সম্পন্ন করা); 3 ঐশ্বর্যশালী, সম্পত্তিশালী (সম্পন্ন গৃহস্হ, সম্পন্ন অবস্হা); 4 যুক্ত, বিশিষ্ট (বুদ্ধিসম্পন্ন, ক্ষমতাসম্পন্ন)। [সং. সম্ + √ পদ্ + ত]। স্ত্রী. সম্পন্না।

সম্পত্তিশালী

সম্পত্তিশালী (-লিন্) বিণ. 1 ঐশ্বর্যশালী, ধনী; 2 (বাং.) ভূ-সম্পত্তির অর্থাত্ জায়গাজমির মালিক।