সম্পাদনা
সম্পাদন, সম্পাদনা [ sampādana, sampādanā ] বি. 1 নিষ্পাদন, নির্বাহ, সমাপন; 2 গ্রন্হাদির সংকলন বা সংবাদপত্রাদির পরিচালন, editing. [সং. সম্ + √ পদ্ + ণিচ্ + অন, + আ]। সম্পাদনীয় বিণ. সম্পাদন বা নিষ্পাদন করতে হবে এমন। সম্পাদিত বিণ. সম্পাদনা এমন। সম্পাদনীয় ☐ বি. (জ্যামি.) সমাধান বা পূরণ করতে হবে এমন প্রতিজ্ঞা, problem.
সম্পাদন

সম্পাদক
সম্পাদক [ sampādaka ] বিণ. নির্বাহক, নিষ্পাদক। ☐ বি. 1 প্রতিষ্ঠানাদির প্রধান, কর্মসচিব, secretary; 2 গ্রন্হ অথবা সংবাদপত্রাদির লেখার ব্যাপারের পরিচালক বা প্রধান লেখক, editor. [সং. সম্ + √ পদ্ + ণিচ্ + অক]। স্ত্রী. সম্পাদিকা। বি. সম্পাদকতা। সম্পাদকীয় বিণ. 1 সম্পাদক-সম্বন্ধীয়; 2 সম্পাদক কর্তৃক লিখিত। ☐ বি. পত্রিকাদিতে সম্পাদক কর্তৃক লিখিত প্রবন্ধ, editorial.