স সম্প্রচার সম্প্রচার [ sampracāra ] বিণ. সর্বত্র বা সম্যক প্রচার অথবা ঘোষণা (বেতারে বা দূরদর্শনে সংবাদ সম্প্রচার করা)। [সং. সম্ + প্রচার]। সম্পচারিত বিণ. সম্প্রচার করা হয়েছে এমন।
স সম্পৃক্তা সম্পৃক্তা স্ত্রী. সম্পৃক্ত । সম্পৃক্ত [ sampṛkta ] বিণ. 1 সম্বন্ধযুক্ত, সংস্রবযুক্ত, সংশ্লিষ্ট (পরস্পরসম্পৃক্ত বিষয়); 2 মিলিত। [সং. সম্ + √ পৃচ্ + ত]।
স সম্পৃক্ত সম্পৃক্ত [ sampṛkta ] বিণ. 1 সম্বন্ধযুক্ত, সংস্রবযুক্ত, সংশ্লিষ্ট (পরস্পরসম্পৃক্ত বিষয়); 2 মিলিত। [সং. সম্ + √ পৃচ্ + ত]। স্ত্রী. সম্পৃক্তা।
স সম্পূর্ণতা সম্পূর্ণতা বি. সম্পূর্ণ । সম্পূর্ণ [ sampūrṇa ] বিণ. 1 পরিপূর্ণ (সর্বাঙ্গসম্পূর্ণ), নিষ্পাদিত; 2 সমাপ্ত; 3 সমগ্র, সমুদায় (সম্পূর্ণ রামায়ণ); 4 পুরোপুরি। [সং. সম্ + পূর্ণ]।
স সম্পূর্ণ সম্পূর্ণ [ sampūrṇa ] বিণ. 1 পরিপূর্ণ (সর্বাঙ্গসম্পূর্ণ), নিষ্পাদিত; 2 সমাপ্ত; 3 সমগ্র, সমুদায় (সম্পূর্ণ রামায়ণ); 4 পুরোপুরি। [সং. সম্ + পূর্ণ]। বি. সম্পূর্ণতা।
স সম্পূরণ সম্পূরণ [ sampūraṇa ] বি. 1 সম্পূর্ণ করা; 2 পরিপূরণ। [সং. সম্ + পূরণ]। সম্পূরিত বিণ. সম্পূরণ করা হয়েছে এমন; পরিপূরিত।
স সম্পূরক সম্পূরক [ sampūraka ] বিণ. 1 সম্পূর্ণকারী; 2 (জ্যামি.) যে দুই কোণের যোগফল দুই সমকোণের সমান তারা একে অপরের সম্পূরক, supplementary. [সং. সম্ + পূরক]।