সম্পত্তি

সম্পত্তি [ sampatti ] বি. 1 সম্পদ, বিভব, ঐশ্বর্য; 2 ধন; 3 (বাং.) বিষয়-আশয়, জায়গাজমি; 4 সম্বল। [সং. সম্ + √ পদ্ + তি]। সম্পত্তিশালী (-লিন্) বিণ. 1 ঐশ্বর্যশালী, ধনী; 2 (বাং.) ভূ-সম্পত্তির অর্থাত্ জায়গাজমির মালিক।

সমেত

সমেত [ samēta ] বিণ. 1 সহিত, যুক্ত (দলবলসমেত, সুদসমেত আসল); 2 প্রাপ্তি; 3 উপস্হিত। [সং. সম্ + আ + √ ই + ত]।

সমৃদ্ধা

সমৃদ্ধা স্ত্রী. সমৃদ্ধ । সমৃদ্ধ [ sam়ṛddha ] বিণ. 1 সম্যক বৃদ্ধিপ্রাপ্ত; 2 সম্পদশালী; 3 প্রাচুর্যযুক্ত (ফলপুষ্পসমৃদ্ধ বৃক্ষ)। [সং. সম্ + √ ঋধ্ + ত]।

সমৃদ্ধি

সমৃদ্ধি বি. সম্যক বৃদ্ধি; উন্নতি; সম্পদ, ঐশ্বর্য।

সমৃদ্ধ

সমৃদ্ধ [ sam়ṛddha ] বিণ. 1 সম্যক বৃদ্ধিপ্রাপ্ত; 2 সম্পদশালী; 3 প্রাচুর্যযুক্ত (ফলপুষ্পসমৃদ্ধ বৃক্ষ)। [সং. সম্ + √ ঋধ্ + ত]। স্ত্রী. সমৃদ্ধা। সমৃদ্ধি বি. সম্যক বৃদ্ধি; উন্নতি; সম্পদ, ঐশ্বর্য। সমৃদ্ধিশালী বিণ. ঐশ্বর্যযুক্ত।

সমূহ

সমূহ [ samūha ] বি. 1 রাশি; 2 গণ, সমুদায়। ☐ (বাং.) বিণ. 1 বহু, অনেক, বেজায় (সমূহ ক্ষতি); 2 ভীষণ, চরম (সমূহ বিপদ)। [সং. সম্ + √ ঊহ্ + অ]।

সমূলে

সমূলে ক্রি-বিণ. 1 মূলের সঙ্গে; 2 সম্পূর্ণভাবে (সমূলে বিনষ্ট)।

সমূলক

সমূলক বিণ. 1 মূল বা কারণযুক্ত, সহেতুক; 2 সত্য (এই সন্দেহ সমূলক নয়)।

সমূল

সমূল [ samūla ] বিণ. 1 মূলসহ; 2 কারণসহ; 3 সম্পূর্ণ। [সং. সহ + মূল]। সমূলক বিণ. 1 মূল বা কারণযুক্ত, সহেতুক; 2 সত্য (এই সন্দেহ সমূলক নয়)। সমূলে ক্রি-বিণ. 1 মূলের সঙ্গে; 2 সম্পূর্ণভাবে (সমূলে বিনষ্ট)।