সম্ভূয়সমুত্থান

সম্ভূয়-সমুত্থান [ sambhūẏa-samutthāna ] বি. অংশীদের মিলিত হয়ে বাণিজ্য, যৌথ প্রতিষ্ঠান; সমবায়-ব্যবসায়। [সং. সম্ভূয় (সম্ + √ ভূ + য) + সম্ + উদ্ + √ স্হা + অন]।

সম্ভূতি

সম্ভূতি বি. সম্ভূত । সম্ভূত [ sambhūta ] বিণ. উত্পন্ন, জাত। [সং. সম্ + √ ভূ + ত]।

সম্ভূতা

সম্ভূতা স্ত্রী. সম্ভূত । সম্ভূত [ sambhūta ] বিণ. উত্পন্ন, জাত। [সং. সম্ + √ ভূ + ত]।

সম্ভূত

সম্ভূত [ sambhūta ] বিণ. উত্পন্ন, জাত। [সং. সম্ + √ ভূ + ত]। স্ত্রী. সম্ভূতা। বি. সম্ভূতি।

সম্ভাষা

সম্ভাষা [ sambhāṣā ] ক্রি. (কাব্যে) সম্ভাষণ করা (কেহ না সম্ভাষে)। [সং. সম্ + √ ভাষ্ + বাং. আ]।

সম্ভাষিতা

সম্ভাষিতা স্ত্রী. সম্ভাষিত । সম্ভাষিত বিণ. সম্বোধিত; যার সঙ্গে সম্ভাষণ করা হয়েছে।

সম্ভাষিত

সম্ভাষিত বিণ. সম্বোধিত; যার সঙ্গে সম্ভাষণ করা হয়েছে। স্ত্রী. সম্ভাষিতা।

সম্ভাষণ

সম্ভাষণ, সম্ভাষ [ sambhāṣaṇa, sambhāṣa ] বি. 1 সম্বোধন; 2 আলাপ, কথাবার্তা (বিদায়সম্ভাষণ)। [সং. সম্ + ভাষণ, ভাষ]। সম্ভাষিত বিণ. সম্বোধিত; যার সঙ্গে সম্ভাষণ করা হয়েছে। স্ত্রী. সম্ভাষিতা। সম্ভাষী (-ষিন্) বিণ. সম্ভাষণকারী।

সম্ভার

সম্ভার [ sambhāra ] বি. 1 দ্রব্যসামগ্রী, দ্রব্যের ভার (‘শকটে সম্ভার কত’: রঙ্গ); 2 রাশি, সমূহ (রত্নসম্ভার, খাদ্যসম্ভার); 3 উপকরণ; 4 আয়োজন। [সং. সম্ + √ ভৃ + অ]।