সম্ভাব্য

সম্ভাবনীয়, সম্ভাব্য বিণ. হয়তো হবে বা ঘটবে এরূপ বিবেচিত (সম্ভাব্য আক্রমণ, সম্ভাব্য পদোন্নতি)।

সম্ভাবনীয়

সম্ভাবনীয়, সম্ভাব্য বিণ. হয়তো হবে বা ঘটবে এরূপ বিবেচিত (সম্ভাব্য আক্রমণ, সম্ভাব্য পদোন্নতি)।

সম্ভাবনা

সম্ভাবনা, (বিরল) সম্ভাবনা [ sambhābanā, (birala) sambhābanā ] বি. 1 হয়তো হবে বা ঘটবে এমন ভাব; 2 ভবিষ্যতের আশা বা যোগ্যতা (সম্ভাবনাময় ভবিষ্যত্); 3 পূজা, সমাদর, সম্মান। [সং. সম্ + √ ভাবি + অন + আ]। সম্ভাবনীয়, সম্ভাব্য বিণ. হয়তো হবে বা ঘটবে এরূপ বিবেচিত (সম্ভাব্য আক্রমণ, সম্ভাব্য পদোন্নতি)। সম্ভাবিত বিণ. (বাং.) সম্ভব; সম্ভাব্য।

সম্ভবপর

সম্ভবপর বিণ. যা ঘটতে বা করা যেতে পারে (কোনো মতেই সম্ভবপর নয়)।

সম্ভবে

সম্ভবে ক্রি. (কাব্যে) সম্ভবপর হয় (একত্র থাকা সম্ভবে না)।

সম্ভব

সম্ভব [ sambhaba ] বি. (সং.) 1 জন্ম, উত্পত্তি (কুমারসম্ভব); 2 সম্ভাবনা। ☐ বিণ. 1 জাত, উত্পন্ন; 2 (বাং.) যা হতে পারে, সম্ভাবনাযুক্ত (ঘটা সম্ভব, আমার পক্ষে সম্ভব নয়)। [সং. সম্ + √ ভূ + অ]। সম্ভবে ক্রি. (কাব্যে) সম্ভবপর হয় (একত্র থাকা সম্ভবে না)। সম্ভবত (-তস্) অব্য. হয়তো। সম্ভবপর বিণ. যা ঘটতে বা করা যেতে পারে (কোনো মতেই সম্ভবপর নয়)। সম্ভবাতীত বিণ. অসম্ভব, সম্ভাবনাহীন।

সম্বোধি

সম্বোধি [ sambōdhi ] বি. 1 সম্যক বোধ বা পূর্ণ জ্ঞান; 2 সম্যক চেতনা। [সং. সম্ + √ বুধ্ + ই]।