সম্মান দক্ষিণা

সম্মান দক্ষিণা বি. দক্ষিণা; নজরানা, সম্মাননীয় ব্যক্তির পারিশ্রমিক।

সম্মান

সম্মান [ sammāna ] বি. 1 শ্রেষ্ঠত্বের স্বীকৃতি; 2 খাতির, সমাদর (সম্মান করা); 3 মর্যাদা, গৌরব (সম্মানবৃদ্ধি)। [সং. সম্ + মান]। সম্মান দক্ষিণা বি. দক্ষিণা; নজরানা, সম্মাননীয় ব্যক্তির পারিশ্রমিক। সম্মানন, সম্মাননা বি. সম্মান করা। সম্মাননীয় বিণ. সম্মানের যোগ্য, মাননীয়। সম্মানীয় অশু.। সম্মানিত বিণ. সম্মানপ্রাপ্ত, সমাদৃত। স্ত্রী. সম্মানিতা। সম্মানী বিণ. সম্মানের অধিকারী (সম্মানী প্রতিবেশী)।

সম্মতা

সম্মতা স্ত্রী. সম্মত । সম্মত [ sammata ] বিণ. 1 রাজি, স্বীকৃত (সম্মত হওয়া); 2 অনুমত, অনুমোদিত (শাস্ত্রসম্মত, বিজ্ঞানসম্মত)। [সং. সম্ + √ মন্ + ত]।

সম্মতি

সম্মতি বি. 1 অনুকূল মত, সমর্থন; 2 অনুমতি, অভিমত।

সম্মত

সম্মত [ sammata ] বিণ. 1 রাজি, স্বীকৃত (সম্মত হওয়া); 2 অনুমত, অনুমোদিত (শাস্ত্রসম্মত, বিজ্ঞানসম্মত)। [সং. সম্ + √ মন্ + ত]। স্ত্রী. সম্মতা। সম্মতি বি. 1 অনুকূল মত, সমর্থন; 2 অনুমতি, অভিমত।

সম্ভ্রান্ত

সম্ভ্রান্ত [ sambhrānta ] বিণ. 1 মর্যাদাশালী; 2 কুলীন, অভিজাত। [সং. সম্ + √ ভ্রম্ + ত]। সম্ভ্রান্ততন্ত্র বি. অভিজাত-সম্প্রদায় কর্তৃক রাষ্ট্রশাসন-ব্যবস্হা।

সম্ভ্রম

সম্ভ্রম [ sambhrama ] বি. 1 সম্মান, মান, মর্যাদা (সম্ভ্রমহানি); 2 ভয়মিশ্রিত শ্রদ্ধা, সমাদর (সসম্ভ্রমে, সম্ভ্রমের চোখে দেখা)। [সং. সম্ + √ ভ্রম্ + অ]।

সম্ভোগ

সম্ভোগ [ sambhōga ] বি. 1 উপভোগ (রসসম্ভোগ, সৌন্দর্যসম্ভোগ); 2 যৌনসংগম (নারীসম্ভোগ)। [সং. সম্ + ভোগ]।