সম্মিত

সম্মিত [ sammita ] বিণ. 1 তুল্য; সদৃশ (দেবসম্মিত মহিমা); 2 তুল্য পরিমাণ; 3 পরিমিত। [সং. সম্ + √ মা + ত]।

সম্মার্জন

সম্মার্জন [ sammārjana ] বি. পরিষ্করণ, সংশোধন। [সং. সম্ + মার্জন]। সম্মার্জক বিণ. পরিষ্কারক। ☐ বি. ঝাঁটা। সম্মার্জনী বি. 1 পরিষ্করণ; 2 ঝাঁটা। সম্মার্জিত বিণ. পরিষ্কৃত।

সম্মানী

সম্মানী বিণ. সম্মানের অধিকারী (সম্মানী প্রতিবেশী)।

সম্মানিতা

সম্মানিতা স্ত্রী. সম্মানিত । সম্মানিত বিণ. সম্মানপ্রাপ্ত, সমাদৃত।

সম্মানিত

সম্মানিত বিণ. সম্মানপ্রাপ্ত, সমাদৃত। স্ত্রী. সম্মানিতা।

সম্মাননীয়

সম্মাননীয় বিণ. সম্মানের যোগ্য, মাননীয়। সম্মানীয় অশু.।