সরকার

সরকার [ sara-kāra ] বি. 1 প্রভু, মালিক; 2 ভূস্বামী; 3 শাসনকর্তা, নৃপতি; 4 শাসনবিভাগ, রাষ্ট্রশাসনতন্ত্র, গভর্নমেণ্ট; 5 অর্থাদি আদায় ও ব্যয়সংক্রান্ত কর্মচারী (বিলসরকার, বাজার সরকার); 6 মুসলমান আমলে হিন্দু ও মুসলমান রাজকর্মচারীকে প্রদত্ত খেতাববিশেষ। [ফা. সরকার্]। সরকারি বি. সরকারের কাজ। ☐ বিণ. সরকারসম্বন্ধীয়; গভর্নমেণ্টের; সাধারণের (সরকারি সম্পত্তি)।

সরসী

সরসী বি. দিঘি, সরোবর, হ্রদ (‘যৌবনসরসীনীরে’: রবীন্দ্র)।

সরঃ

সরঃ [ sarḥ ] (-রস্) বি. দিঘি, সরোবর, হ্রদ। [সং. √ সৃ + অস্]। সরসী বি. দিঘি, সরোবর, হ্রদ (‘যৌবনসরসীনীরে’: রবীন্দ্র)।

সরভাজা

সরভাজা বি. ঘিয়ে ভাজা সর দিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ।

সরপুরিয়া

সরপুরিয়া বি. ভাজা সরের মধ্যে পুর দেওয়া মিষ্টান্নবিশেষ।

সয়া

সয়া [ saẏā ] বি. সখীর স্বামী। [বাং. সখা]।

সযত্ন

সযত্ন [ sayatna ] বিণ. 1 যত্নযুক্ত, সাদর; 2 সচেষ্ট। [সং. সহ + যত্ন]। সযত্নে ক্রি-বিণ. যত্নসহকারে।

সম্রাট

সম্রাট, (বর্জি.) সম্রাট্ [ samrāṭa, (barji.) samrāṭ ] বি. বহু রাষ্ট্রের অধিপতি, রাজাধিরাজ, সার্বভৌম নৃপতি। [সং. সম্ + √ রাজ্ + ক্বিপ্]।

সম্রাজ্ঞী

সম্রাজ্ঞী [ samrājñī ] বি. (স্ত্রী.) 1 মহারানি, বহু রাজ্যের অধিকারিণী; 2 সম্রাটের পত্নী। [সং. সম্ + রাজ্ঞী]।