সম্যক

সম্যক [ samyaka ] (-ম্যচ্) অব্য. ক্রি-বিণ. 1 সর্বপ্রকারে; 2 সমগ্রভাবে; 3 উত্তমরূপে; 4 উপযুক্তভাবে (সম্যকপ্রকারে, সম্যক অনুশীলন)। ☐ অব্য. বিণ. 1 সম্পূর্ণ; 2 উপযুক্ত, যোগ্য; 3 সত্য। [সং. সম্ + √ অঞ্চ্ + ক্বিন্]।

সম্মোহিতা

সম্মোহিতা স্ত্রী. সম্মোহিত । সম্মোহিত বিণ. সম্পূর্ণ মোহিত বা মুগ্ধ।

সম্মোহিত

সম্মোহিত বিণ. সম্পূর্ণ মোহিত বা মুগ্ধ। স্ত্রী. সম্মোহিতা।

সম্মোহন

সম্মোহন বি. 1 সম্যক মুগ্ধ করা; 2 জাদুবলে বা অন্য প্রক্রিয়াবলে ইচ্ছাশক্তি লোপ করে সম্পূর্ণ পরের পরিচালনাধীন করা, mesmerism, hypnotization; 3 কন্দর্পের বাণবিশেষ। ☐ বিণ. 1 মুগ্ধ করে এমন; 2 মোহজনক; 3 বাণ দিয়ে মুগ্ধ-করা।

সম্মোহ

সম্মোহ [ sammōha ] বি. 1 অতিশয় মোহ; 2 বুদ্ধিলোপ, স্মৃতিভ্রংশ। [সং. সম্ + মোহ]। সম্মোহন বি. 1 সম্যক মুগ্ধ করা; 2 জাদুবলে বা অন্য প্রক্রিয়াবলে ইচ্ছাশক্তি লোপ করে সম্পূর্ণ পরের পরিচালনাধীন করা, mesmerism, hypnotization; 3 কন্দর্পের বাণবিশেষ। ☐ বিণ. 1 মুগ্ধ করে এমন; 2 মোহজনক; 3 বাণ দিয়ে মুগ্ধ-করা। সম্মোহনী বিণ. (স্ত্রী.) (সম্মেহনী শক্তি)। সম্মোহিত বিণ. সম্পূর্ণ মোহিত বা মুগ্ধ। স্ত্রী. সম্মোহিতা।

সম্মেলন

সম্মেলন [ sammēlana ] বি. 1 সভা; 2 সম্মিলিত হওয়া; 3 সভাদিতে জনসমাবেশ (সাহিত্যসম্মেলন); 4 জনগণকে মিলিত করা। [সং. সম্ + মেলন]।

সম্মেলক

সম্মেলক [ sammēlaka ] বিণ. 1 সম্মেলনকারী, সম্মিলিত করে এমন; 2 সম্মিলিত (সম্মেলক গান)। [সং. সম্ + মেলক]।

সম্মূঢ়

সম্মূঢ় [ sammūḍh় ] বিণ. 1 নির্বোধ, অজ্ঞান; 2 অতিশয় মোহযুক্ত। [সং. সম্ + মূঢ়]।

সম্মুখবর্তিনী

সম্মুখবর্তিনী স্ত্রী. সম্মুখবর্তী । সম্মুখবর্তী (-র্তিন্) বিণ. সামনে রয়েছে এমন।