স সরঞ্জাম সরঞ্জাম [ sarañjāma ] বি. 1 উপকরণ, আসবাব (খেলার সরঞ্জাম); 2 উপকরণ-সংগ্রহ, আয়োজন (পূজার সরঞ্জাম)। [ফা. সর্ + অন্জাম্]।
স সরেজমিন সরজমিন, সরেজমিন [ sara-jamina, sarē-jamina ] বি. ঘটনাস্হল, অকুস্হল (সরেজমিনে তদন্ত)। [ফা. সর্জমীন্]।
স সরজমিন সরজমিন, সরেজমিন [ sara-jamina, sarē-jamina ] বি. ঘটনাস্হল, অকুস্হল (সরেজমিনে তদন্ত)। [ফা. সর্জমীন্]।
স সরখেল সরখেল [ sara-khēla ] বি. মধ্যযুগীয় সামরিক উপাধিবিশেষ; বর্তমানে বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [ফা. সরখয়ল্]।
স সরখত সরখত [ sara-khata ] বি. 1 সনদ, নির্দেশ; 2 জমিদারের দেওয়া কর্মচারীর নিয়োগপত্র; 3 পরোয়ানা। [ফা. সরখত্]।