স

সরফরাজ

সরফরাজ [ sara-pharāja ] বি. 1 বাংলার জনৈক নবাব; 2 (ব্যঙ্গে) মাতব্বর, মোড়ল, নেতা, কর্তা (‘রেজা খাঁ মনে করিল…সরফরাজ হইব’: ব. চ.)। সরফরাজি বি. (ব্যঙ্গে) মোড়লি, ফোঁপরদালালি, অনাবশ্যক ও অনাধিকার কর্তাগিরি।
স

সরপোশ

সরপোশ [ sara-pōśa ] বি. (প্রধানত গেলাস ঘটি প্রভৃতির) ঢাকনি। [ফা. সর্পোষ]।
স

সরপুঁটি

সরপুঁটি [ sara-pun̐ṭi ] বি. বড়ো আকারের পুঁটিমাছবিশেষ, সরলপুঁটি। [সরলপুঁটি দ্র]।
স

সরফরদা

সরপরদা, সরফরদা [ sara-paradā, sara-pharadā ] বি. সংগীতের রাগবিশেষ। [তু. ফা. সরপর্দা]।
স

সরপরদা

সরপরদা, সরফরদা [ sara-paradā, sara-pharadā ] বি. সংগীতের রাগবিশেষ। [তু. ফা. সরপর্দা]।
স

সরদা

সরদা [ saradā ] বি. খরমুজজাতীয় মিষ্টি ফলবিশেষ। [হি.]।
স

সরতা

সরতা [ saratā ] বি. সুপারি কাটার যন্ত্র, জাঁতি। [হি. সরোতা]।
স

সরণী

সরণি, সরণী [ saraṇi, saraṇī ] বি. 1 পথ, রাস্তা (সূর্যের সরণি); 2 শ্রেণি, সারি; 3 রীতি, প্রণালী। [সং. √ সৃ + অনি]।
স

সরণি

সরণি, সরণী [ saraṇi, saraṇī ] বি. 1 পথ, রাস্তা (সূর্যের সরণি); 2 শ্রেণি, সারি; 3 রীতি, প্রণালী। [সং. √ সৃ + অনি]।
স

সরণ

সরণ [ saraṇa ] বি. 1 চলন, চলা; 2 সরানো; 3 পথ, সরণি; 4 প্রতিসরণ। [সং. √ সৃ + অন]।