স সশরীর সশরীর [ saśarīra ] বিণ. শরীরসহ। [সং. সহ + শরীর]। সশরীরে ক্রি-বিণ. 1 শরীর নিয়ে, শরীর ত্যাগ না করে (সশরীরে স্বর্গলাভ); 2 স্বয়ং (সশরীরে হাজির)।
স সশব্দ সশব্দ [ saśabda ] বিণ. 1 (উচ্চ) আওয়াজপূর্ণ (সশব্দ বিস্ফোরণ); 2 আওয়াজসহ, শব্দের সঙ্গে (সশব্দ পতন)। [সং. সহ + শব্দ]। সশব্দে ক্রি-বিণ. শব্দের সঙ্গে, শব্দ করে (সশব্দে দরজা বন্ধ করল)।
স সশঙ্কিত সশঙ্ক, (বাং. প্রয়োগ) সশঙ্কিত [ saśaṅka, (bā. mpraẏōga) saśaṅkita ] বিণ. ভীত, শঙ্কাযুক্ত (সশঙ্ক হৃদয়, সশঙ্কিত চিত্ত)। [সং. সহ + শঙ্কা]। সশঙ্কে ক্রি-বিণ. শঙ্কার সঙ্গে, ভয়ে ভয়ে (সশঙ্কে পিতার সম্মুখে গেলেন)।
স সশঙ্ক সশঙ্ক, (বাং. প্রয়োগ) সশঙ্কিত [ saśaṅka, (bā. mpraẏōga) saśaṅkita ] বিণ. ভীত, শঙ্কাযুক্ত (সশঙ্ক হৃদয়, সশঙ্কিত চিত্ত)। [সং. সহ + শঙ্কা]। সশঙ্কে ক্রি-বিণ. শঙ্কার সঙ্গে, ভয়ে ভয়ে (সশঙ্কে পিতার সম্মুখে গেলেন)।