স সলিল সলিল [ salila ] বি. জল, বারি (‘সলিল দু-নয়নে’: রবীন্দ্র)। [সং. √ সল্ + ইল]। সলিলক্রিয়া বি. 1 মৃতের উদ্দেশে জলদ্বারা তর্পণ; 2 জলদ্বারা চিতা ধোওয়া। সলিলময় বিণ. জলময়; জলপ্লাবিত। সলিলসমাধি বি. জলে ডুবে মৃত্যু।
স সলা সলা2 [ salā ] বি. (প্রধানত নিন্দার্থে ও গোপনে) পরামর্শ; মন্ত্রণা। [আ. সলাহ্]। সলাপরামর্শ বি. গোপন মন্ত্রণা।
স সল্মা সলমা, (বর্জি.) সল্মা [ salamā, (barji.) salmā ] বি. সোনা বা রুপোর তারে বোনা বুটি। [হি. শলমা-তু. আ. সলম]।