স সসম্মান সসম্মান [ sasammāna ] বিণ. সম্মানপূর্ণ। [সং. সহ + সম্মান]। সসম্মানে ক্রি-বিণ. সস্মানের সঙ্গে (সসম্মানে বিদায়)।
স সসম্ভ্রম সসম্ভ্রম [ sasambhrama ] বিণ. ভক্তিমিশ্রিত ব্যস্ততাযুক্ত (সসম্ভ্রম অভ্যর্থনা)। [সং. সহ + সম্ভ্রম]। সসম্ভ্রমে ক্রি-বিণ. সম্ভ্রমের সঙ্গে।
স সসজ্জিত সসজ্জ, (বাং.) সসজ্জিত [ sasajja, (bā.) ṃsasajjita ] বিণ. সজ্জিত; সজ্জাযুক্ত। [সং. সহ + সজ্জা]।
স সসজ্জ সসজ্জ, (বাং.) সসজ্জিত [ sasajja, (bā.) ṃsasajjita ] বিণ. সজ্জিত; সজ্জাযুক্ত। [সং. সহ + সজ্জা]।
স সশ্রদ্ধ সশ্রদ্ধ [ saśraddha ] বিণ. শ্রদ্ধাপরিপূর্ণ, প্রীতি ও সম্মানযুক্ত (সশ্রদ্ধ ব্যবহার, সশ্রদ্ধ উল্লেখ)। [সং. সহ + শ্রদ্ধা]।