স সস্নেহ সস্নেহ [ sasnēha ] বিণ. স্নেহের সঙ্গে; স্নেহপূর্ণ (সস্নেহ সম্ভাষণ)। [সং. সহ + স্নেহ]। সস্নেহে ক্রি-বিণ. স্নেহের সঙ্গে।
স সস্তার তিন অবস্হা সস্তার তিন অবস্হা — সস্তায় কেনা জিনিসে নানা খুঁত থাকে এবং তা ঠিক কাজের উপযোগী হয় না বা বেশি দিন টেকে না।
স সস্তা সস্তা [ sastā ] বিণ. কম দামি; সুলভ। ☐ বি. কম দাম (সস্তায় পাওয়া, সস্তার বাজার)। [ফা. সস্ত্]। সস্তার তিন অবস্হা — সস্তায় কেনা জিনিসে নানা খুঁত থাকে এবং তা ঠিক কাজের উপযোগী হয় না বা বেশি দিন টেকে না।
স সসৈন্য সসৈন্য [ sasainya ] বিণ. সৈন্যযুক্ত; সৈন্যসহ। [সং. সহ + সৈন্য]। সসৈন্যে ক্রি-বিণ. সৈন্যের সঙ্গে; সৈন্য নিয়ে (সসৈন্যে শত্রুরাজ্যাভিমুখে অগ্রসর হলেন)।
স সসেমিরা সসেমিরা [ sasē-mirā ] বি. কিংকর্তব্যবিমূঢ় বা হতবুদ্ধি অবস্হা। [‘দ্বাত্রিংশত্পুত্তলিকা’ র গল্প থেকে]।
স সসাগর সসাগর [ sasāgara ] বিণ. সমুদ্রসহ বিরাজিত, আসমুদ্র (‘কীর্তিস্তম্ভ সংবলিত সসাগর সাম্রাজ্য আমার’: সু. দ.)। [সং. সহ + সাগর]। সসাগরা বিণ. (স্ত্রী.) সমুদ্রসহ বিরাজিতা, আসমুদ্র (সসাগরা ধরণী)।