সাংবাদিক

সাংবাদিক [ sāmbādika ] বিণ. সংবাদসম্বন্ধীয়। ☐ বি. 1 যে সংবাদপত্রের বার্তা বা সম্পাদকীয় বিভাগে কাজ করে, 2 (বিরল) বাদ-প্রতিবাদে নিপুণ। [সং. সংবাদ + ইক]। সাংবাদিকতা বি. সাংবাদিকের কাজ।

সাংবতসরিক

সাংবত্সর (সাংবতসর, সাংবৎসর), সাংবত্সরিক (সাংবতসরিক, সাংবৎসরিক) [ sāmbat-sara, sāmbat-sarika ] বিণ. 1 বত্সরব্যাপী; বার্ষিক; 2 বত্সরান্তে করণীয় (সাংবত্সরিক শ্রাদ্ধ)। [সং. সংবত্সর + অ, ইক]।

সাংবতসর

সাংবত্সর (সাংবতসর, সাংবৎসর), সাংবত্সরিক (সাংবতসরিক, সাংবৎসরিক) [ sāmbat-sara, sāmbat-sarika ] বিণ. 1 বত্সরব্যাপী; বার্ষিক; 2 বত্সরান্তে করণীয় (সাংবত্সরিক শ্রাদ্ধ)। [সং. সংবত্সর + অ, ইক]।

সাংঘাতিক

সাংঘাতিক [ sāṅghātika ] বিণ. মারাত্মক, ভয়ানক (সাংঘাতিক অস্ত্র, সাংঘাতিক রোগ)। [সং. সংঘাত + ইক]।

সাংগ্রামিক

সাংগ্রামিক [ sāṅgrāmika ] বিণ. 1 যুদ্ধসম্বন্ধীয়; 2 যুদ্ধে প্রয়োজনীয়; 3 যুদ্ধনিপুণ। [সং. সংগ্রাম + ইক]।

সাংগীতিক

সাংগীতিক [ sāṅgītika ] বিণ. সংগীতসম্বন্ধীয়, সংগীতবিষয়ক (সাংগীতিক প্রতিভা)। [সং. সংগীত + ইক]।

সাংগঠানিক

সাংগঠানিক [ sāṅgaṭhānika ] বিণ. সংগঠনসম্বন্ধীয় (দলের সাংগঠনিক ত্রুটিবিচ্যুতি)। [সং. সংগঠন + ইক]।

সাংখ্যিক

সাংখ্যিক [ sāṅkhyika ] বিণ. সংখ্যাসম্বন্ধীয় (সাংখ্যিক তুলনা, numerical comparison)। [সং. সংখ্যা + ইক]।

সাংখ্য

সাংখ্য [ sāṅkhya ] বি. 1 কপিল মুনির উদ্ভাবিত দর্শনশাস্ত্র; 2 (বিরল) মুক্তিকামীদের মধ্যে যাঁরা জ্ঞানের অধিকারী। [সং. সংখ্যা (=সম্যক জ্ঞান) + অ]।

সাংকেতিক

সাংকেতিক [ sāṅkētika ] বিণ. 1 সংকেতসম্বন্ধীয়; 2 সংকেতকারক; 3 ইশারা বা ইঙ্গিতের দ্বারা ব্যক্ত (সাংকেতিক চিহ্ন, সাংকেতিক ভাষা)। ☐ বি. (গণি.) অঙ্ক কষার সংক্ষিপ্ত পদ্ধতি, practice. [সং. সংকেত + ইক]।