সাঁওতালি

সাঁওতালি বিণ. 1 সাঁতালসম্বন্ধীয়; 2 সাঁওতালসুলভ; 3 সাঁওতালদের মধ্যে প্রচলিত। ☐ বি. সাঁওতালদের ভাষা।

সাঁওতাল

সাঁওতাল [ sām̐ō-tāla ] বি. ভারতের আদিবাসী জাতিবিশেষ। [সং. সামন্তপাল]। বি. স্ত্রী. সাঁওতালনি। সাঁওতালি বিণ. 1 সাঁতালসম্বন্ধীয়; 2 সাঁওতালসুলভ; 3 সাঁওতালদের মধ্যে প্রচলিত। ☐ বি. সাঁওতালদের ভাষা।

সাঁইত্রিশ

সাঁইত্রিশ [ sām̐i-triśa ] বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত ত্রিংশত্]।

সাঁই

সাঁই2 [ sām̐i ] বি. (বাউল সংগীতে) ধর্মপথে উপদেশদাতা সঙ্গী বা গুরু; পরমেশ্বর। [সং. স্বামী]।

সাংস্কৃতিক

সাংস্কৃতিক [ sāṃskṛtika ] বিণ. সংস্কৃতি বা শিক্ষা সভ্যতা ইত্যাদির সঙ্গে যুক্ত (সাংস্কৃতিক অনুষ্ঠান, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক যোগ)। [সং. সংস্কৃতি + ইক]।

সাংসারিক

সাংসারিক [ sāṃsārika ] বিণ. 1 ইহলোকসম্বন্ধীয়; 2 জীবনযাত্রার উপযোগী (সাংসারিক বুদ্ধি); 3 পারিবারিক; 4 সংসারাসক্ত; 5 গার্হস্হ্য জীবন যাপনকারী। [সং. সংসার + ইক]।

সাংসর্গিক

সাংসর্গিক [ sāṃsargika ] বিণ. 1 সংসর্গসম্বন্ধীয়; 2 সংসর্গজাত। [সং. সংসর্গ + ইক]।

সাংশয়িক

সাংশয়িক [ sāṃśaẏika ] বিণ. 1 সংশয়সম্বন্ধীয়; 2 সংশয়যুক্ত (সাংশয়িক প্রশ্ন); 3 সন্দিহান। [সং. সংশয় + ইক]।

সাংযাত্রিক

সাংযাত্রিক [ sāṃyātrika ] বি. জলপথে বাণিজ্যকারী। [সং. সংযাত্রা + ইক]।