সাউকারি

সাউকারি বি. 1 (বিরল) সাউকারের কাজ বা বৃত্তি; 2 (ব্যঙ্গে) সাধুগিরি; 3 মাতব্বরি; মুরুব্বিয়ানা।

সাউকার

সাউকার বি. 1 (বিরল) ব়ড়ো বণিক বা ব্যাপারী; 2 (ব্যঙ্গে) মাতব্বর, মুরুব্বি।

সাউ

সাউ [ sāu ] বি. বণিক, মহাজন। [সং. সাধু]। সাউকার বি. 1 (বিরল) ব়ড়ো বণিক বা ব্যাপারী; 2 (ব্যঙ্গে) মাতব্বর, মুরুব্বি। সাউকারি বি. 1 (বিরল) সাউকারের কাজ বা বৃত্তি; 2 (ব্যঙ্গে) সাধুগিরি; 3 মাতব্বরি; মুরুব্বিয়ানা।

সাইরেন

সাইরেন [ sāi-rēna ] বি. বিপদ সম্বন্ধে সতর্ক করার জন্য তীব্র ধ্বনি বা উক্ত ধ্বনি-নিঃসারক যন্ত্র। [ইং. siren]।

সাইবানি

সাইবানি [ sāibāni ] বি. প্রভুপত্নী, বিবি-সাহেব। [আ. সাহিব + বাং. আনি]।

সাইনবোর্ড

সাইনবোর্ড [ sāina-bōrḍa ] বি. দোকানপাট ব্যাবসা-প্রতিষ্ঠান প্রভৃতির দেওয়ালে লটকানো পরিচয়জ্ঞাপক ফলকবিশেষ। [ইং. signboard]।

সাইজ

সাইজ [ sāija ] বি. মাপ। [ইং. size]।

সাইক্লোন

সাইক্লোন [ sāi-klōna ] বি. 1 সামুদ্রিক ঝড়বিশেষ; 2 ঘূর্ণিঝড়। [ইং. cyclone]।

সাইকেল

সাইকেল [ sāi-kēla ] বি. পা দিয়ে চালাতে হয় এমন দুই চাকার যানবিশেষ। [ইং. bicycle]।

সা

সা2 [ sā2] বি. (সংগীতে) স্বরগ্রামে ষড়্জের সংকেত। [সং. ষড়্জ]।