সাত
সাত [ sāta ] বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত]। সাতই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ। সাতকাণ্ড রামায়ণ 1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্হ; 2 (আল.) মস্ত ব্যাপার। সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা। সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো 1 নানা স্হানে চাকরি করা বা করানো; 2 কাজ উপলক্ষ্যে নানা স্হানে বদলি হওয়া বা বদলি করা; 3 নানা বিপদে পড়া বা ফেলা; 4 নানাভাবে জীবনযাপন করা বা করানো; 5 বেজায় নাকাল হওয়া বা করা। সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য...
সাড়ে বত্রিশ ভাজা
সাড়ে-বত্রিশ-ভাজা [ sāḍ়ē-batriśa-bhājā ] বি. চানাচুর বা ডালমুটজাতীয় মুখরোচক পাঁচমিশেলি খাবার। [বাং. সাড়ে (বেশি, খুব) + বত্রিশ (বহু বা নানান অর্থে) + ভাজা]।
সাড়া
সাড়া [ sāḍ়ā ] বি. 1 শব্দ (কোথাও কোনো মানুষের সাড়া নেই); 2 আহ্বানের উত্তর (ডাকলে সাড়া দেয় না); 3 চেতনাসূচক প্রতিক্রিয়া, response (উদ্ভিদের সাড়া); 4 চাঞ্চল্য, শোরগোল (দেশে সাড়া পড়েছে); 5 বাক্স্ফূর্তি, স্বর (মুখে সাড়া নেই); 6 অস্তিত্বসূচক চাঞ্চল্য, স্পন্দন (অনুভূতিতে সাড়া দেওয়া); 7 চেতনা। [সং. স্বর > সড়]। সাড়াশব্দ বি. কোনোপ্রকার শব্দ; সচেতনতার লক্ষণ ও শব্দ।