সাট

সাট1 [ sāṭa1 ] বি. সড়, গোপন পরামর্শ বা যোগাযোগ (দুজনের মধ্যে সাট আছে)। [দেশি]। সাট2 [ sāṭa2 ] বি. (মুদ্রণে) অক্ষরের নির্দিষ্ট ছাঁচ। [ইং. sort]।

সাজোবাসি

সাজো-বাসি বি. 1 যে-ধোপা ক্ষারমিশ্রিত জল দিয়ে এক বেলার মধ্যে কাপড় কাচে; 2 কাপড় কাচার উক্ত প্রণালী।

সাজো কাপড়

সাজো কাপড় — অতি অল্প সময়ের মধ্যে ক্ষারমিশ্রিত জলে কাচা কাপড়, সাজো-বাসির দ্বারা কাচা কাপড়।

সাজো

সাজো [ sājō ] বিণ. 1 অদ্যকার; 2 সদ্য, টাটকা, তাজা (সাজো দই)। [সং. সদ্যঃ]। সাজো কাপড় — অতি অল্প সময়ের মধ্যে ক্ষারমিশ্রিত জলে কাচা কাপড়, সাজো-বাসির দ্বারা কাচা কাপড়। সাজো-বাসি বি. 1 যে-ধোপা ক্ষারমিশ্রিত জল দিয়ে এক বেলার মধ্যে কাপড় কাচে; 2 কাপড় কাচার উক্ত প্রণালী।

সাজিমাটি

সাজি2, সাজি-মাটি [ sāji2, sāji-māṭi ] বি. ক্ষারমাটিবিশেষ। [সং. সর্জিকা]।

সাজি

সাজি1 [ sāji1 ] বি. পুষ্পাদি চয়ন করে রাখবার ডালা। [দেশি]। সাজি2, সাজি-মাটি [ sāji2, sāji-māṭi ] বি. ক্ষারমাটিবিশেষ। [সং. সর্জিকা]।

সাজাত্য

সাজাত্য [ sājātya ] বি. একজাতীয়তা, একধর্মিতা, একবিধতা। [সং. সজাতি + য]।

সাজানো

সাজানো ক্রি. 1 পোশাক-পরিচ্ছদ পরানো; 2 যা সত্য নয় তাই তৈরি করা (সাক্ষী সাজানো); 3 সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করা (দোকান সাজানো, ঘর সাজানো, বইগুলি তাকের উপর সাজিয়ে রাখো)। ☐ বি. বিণ. উক্ত সমস্ত অর্থে (সাজানো মামলা)।

সাজা

সাজা2 [ sājā2 ] বি. শাস্তি, অপরাধের দণ্ড (তার সাজা হবেই)। [ফা. সজা]। সাজা3 [ sājā3 ] ক্রি. 1 সজ্জিত হওয়া, পোশাক-পরিচ্ছদ পরা (কনে সাজছে); 2 পরের রূপ বা মিথ্যা রূপ ধারণ করা (সাধু সাজা, ভালোমানুষ সাজা); 3 মানানো, শোভা পাওয়া (তোমার মুখে এমন কথা সাজে না); 4 পোশাকাদি পরে প্রস্তুত হওয়া (যুদ্ধের জন্য সাজা); 5 পান-তামাক ইত্যাদি সেবনের জন্য প্রস্তুত করা (তামাক সাজা, পান সাজা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. সেবনের জন্য প্রস্তুত করা হয়েছে এমন (সাজা পান)। [সং. √ সজ্জ্ + বাং. আ]। সাজানো ক্রি. 1 পোশাক-পরিচ্ছদ পরানো; 2 যা সত্য নয় তাই তৈরি করা (সাক্ষী...

সাজশ

সাজশ [ sājaśa ] বি. কুমন্ত্রণা, কুকর্মে সহযোগ (যোগসাজশ)। [ফা. সাজিশ]।