সাত সমুদ্র তেরো নদীর পার
সাত সমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্হান বা দেশ (সাত সমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)।
সাত চড়ে বা বেরোয় না
সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাত্ অত্যন্ত নিরীহ।
সাত ঘাটের জল খাওয়া
সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো 1 নানা স্হানে চাকরি করা বা করানো; 2 কাজ উপলক্ষ্যে নানা স্হানে বদলি হওয়া বা বদলি করা; 3 নানা বিপদে পড়া বা ফেলা; 4 নানাভাবে জীবনযাপন করা বা করানো; 5 বেজায় নাকাল হওয়া বা করা।
সাতখুন মাপ
সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা।
সাতকাণ্ড রামায়ণ
সাতকাণ্ড রামায়ণ 1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্হ; 2 (আল.) মস্ত ব্যাপার।