সাতাত্তর

সাতাত্তর [ sātāttara ] বি. বিণ. 77 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত সপ্ততি]।

সাত্তা

সাতা, সাত্তা [ sātā, sāttā ] বি. সাত-ফোঁটা-চিহ্নিত তাস। [বাং. সাত + আ]।

সাতা

সাতা, সাত্তা [ sātā, sāttā ] বি. সাত-ফোঁটা-চিহ্নিত তাস। [বাং. সাত + আ]।

সাতত্য

সাতত্য [ sātatya ] বি. নিরন্তরতা, বিরামহীনতা। [সং. সতত + য]।

সাতসতেরো

সাতসতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)।

সাতপুরুষ

সাতপুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ।

সাতপ্যাঁচ

সাতপ্যাঁচ বিণ. বিবিধ, নানা। ☐ বি. 1 নানা কথা (সাতপাঁচ ভেবে); 2 অগ্রপশ্চাত্।

সাতনলা

সাতনলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক)।