সাথি

সাথি বি. সঙ্গী, সহচর। [বাং. সাথ + ই (স্হিতার্থে)]।

সাথ

সাথ [ sātha ] বি. (আঞ্চ.) সঙ্গ (সাথে সাথে থেকো, সাথের লোক)। অব্য. (আঞ্চ.) (অনু.) সহিত, সঙ্গে (তার সাথে যাব)। [সং. সার্ধম্]। সাথি বি. সঙ্গী, সহচর। [বাং. সাথ + ই (স্হিতার্থে)]। সাথুয়া, সেথুয়া, সেথো বিণ. বি. সঙ্গের; সঙ্গী, সহচর। [বাং. সাথ + উয়া > ও]। সাথে অব্য. (অনু.) (গ্রা. আঞ্চ. বা কাব্যে) সঙ্গে, সহিত (‘থেকো মোর সাথে’)।

সাত্যকি

সাত্যকি [ sātyaki ] বি. বৃষ্ণিবংশীয় ক্ষত্রিয়বিশেষ। [সং. সত্যক + অ + ঈ]।

সাত্ত্বিক

সাত্ত্বিক [ sāttbika ] বিণ. 1 সত্ত্বগুণসম্বন্ধীয়; 2 সত্ত্বগুণজাত; 3 সত্ত্বগুণবিশিষ্ট; 4 ফলাকাঙ্ক্ষাহীন, নিষ্কাম (সাত্ত্বিক পূজা বা দান); 5 নিরীহ, সাধু; 6 অনাড়ম্বর, সরল (সাত্ত্বিক মানুষ, সাত্ত্বিক জীবনযাপন); 7 নিরামিষ (সাত্ত্বিক আহার)। ☐ বি. স্তম্ভ স্বেদ রোমাঞ্চ স্বরভঙ্গ কম্প বিবর্ণতা অশ্রু মূর্ছা; এই অষ্ঠবিধ দৈহিক ও মানসিক লক্ষণযুক্ত গভীর প্রণয়াদিজনিত মনোভাববিশেষ। [সং. সত্ত্ব + ইক]।

সাত্বত

সাত্বত [ sātbata ] বি. 1 বিষ্ণু; 2 বলরাম। [সং. সত্বত্ (=যদুবংশীয়) + অ]।

সাতিশয়

সাতিশয় [ sātiśaẏa ] বিণ. অত্যধিক, খুব বেশি, অত্যন্ত (সাতিশয় আনন্দিত)। [সং. সহ + অতিশয়]।

সাতাশি

সাতাশি [ sātāśi ] বি. বিণ. 87 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্তাশীতি]।

সাতাশে

সাতাশে বি. বিণ. মাসের সাতাশ তারিখ বা তারিখের।

সাতাশ

সাতাশ [ sātāśa ] বি. বিণ. 27 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত বিংশতি]। সাতাশে বি. বিণ. মাসের সাতাশ তারিখ বা তারিখের।

সাতান্ন

সাতান্ন [ sātānna ] বি. বিণ. 57 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্তপঞ্চাশত্]।