স সাবিত্রী সাবিত্রী [ sābitrī ] বি. 1 বেদ-মন্ত্রের উত্স, গায়ত্রী (সাবিত্রীমন্ত্র); 2 ব্রহ্মার পত্নী; 3 সূর্যের অধিষ্ঠাত্রী দেবতা; 4 দুর্গা; 5 (পুরাণে) সত্যবানের পত্নী, অশ্বপতির কন্যা। [সং. সবিতৃ + অ + ঈ]। সাবিত্রীপতিত বিণ. যথাকালে যার উপনয়ন হয়নি।
স সাবালিকা সাবালিকা স্ত্রী. সাবালক । সাবালক [ sābālaka ] বিণ. বয়ঃপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক, স্বাধীনভাবে জীবনযাপনের উপযুক্ত বয়সপ্রাপ্ত। [আ. ‘নাবালিগ্’ এর অনুকরণে]।
স সাবালক সাবালক [ sābālaka ] বিণ. বয়ঃপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক, স্বাধীনভাবে জীবনযাপনের উপযুক্ত বয়সপ্রাপ্ত। [আ. ‘নাবালিগ্’ এর অনুকরণে]। স্ত্রী. সাবালিকা।
স সাবান সাবান [ sābāna ] বি. ক্ষার চর্বি তেল প্রভৃতি সহযোগে প্রস্তুত ময়লা দূর করার দ্রব্যবিশেষ (সাবান দেওয়া, সাবান মাখা)। [পো. sabao, ফ. savon]।
স সাবাড় সাবাড় [ sābāḍ় ] বিণ. 1 সমাপ্ত, শেষ, খতম; 2 নিঃশেষ, সম্পূর্ণ ব্যয়িত; 3 ধ্বস্ত, বিনষ্ট (ঘরবাড়ি সব সাবাড়)। [দেশি]।
স সাবলীলতা সাবলীলতা বি. সাবলীল । সাবলীল [ sāba-līla ] বিণ. 1 অনায়াস, স্বচ্ছন্দ; 2 লীলায়িত (সাবলীল ভঙ্গি)। [সং. সহ + অবলীলা]।