সামগ্রী

সামগ্রী [ sāmagrī ] বি. 1 (বাং.) দ্রব্য, জিনিস (প্রয়োজনের সামগ্রী); 2 (সং.) সমূহ (দ্রব্যসামগ্রী)। [সং. সমগ্র + অ + ঈ]।

সামগ্রিক

সামগ্রিক [ sāmagrika ] বিণ. 1 পুরোপুরি, সম্পূর্ণ (সামগ্রিক চিত্র, সামগ্রিক জীবন); 2 সমগ্রভাবে কৃত। [সং. সমগ্র + ইক]।

সাম

সাম [ sāma ] (-মন্) বি. 1 চতুর্বেদের অন্যতম, সামবেদ; ওই বেদের গেয় মন্ত্র, সামগান; 2 রাজনীতির উপায়বিশেষ, শত্রুকে বশীভূত করার উপায়, তোষণ, সন্ধিস্হাপন। [সং. √ সো + মন্]। সামগান বি. সামবেদের গেয় মন্ত্র।

সাভিনিবেশ

সাভিনিবেশ [ sābhi-nibēśa ] বিণ. অভিনিবেশপূর্ণ, মনোযোগপূর্ণ। [সং. সহ + অভিনিবেশ]।

সাব্যস্ত

সাব্যস্ত [ sābyasta ] বিণ. নির্ধারিত, নির্ণীত; বিবেচিত (দোষী সাব্যস্ত হল)। [সং. সব্যবস্হ অথবা আ. সাবুত থেকে]।

সাবোতাজ

সাবোতাজ [ sābō-tāja ] বি. অন্তর্ঘাতমূলক কাজ; ষ়ড়যন্ত্র। [ইং. < ফ. sabotage]।

সাবেকি

সাবেকি বিণ. সাবেক; প্রাচীনকালের, প্রাচীনপন্হী (সাবেকি লোক, সাবেকি ফ্যাশান)।

সাবেক

সাবেক [ sābēka ] বিণ. প্রাচীন, পুরাতন, পূর্বেকার (সাবেক কাল, সাবেক ফ্যাশান)। [আ. সাবিক]। সাবেকি বিণ. সাবেক; প্রাচীনকালের, প্রাচীনপন্হী (সাবেকি লোক, সাবেকি ফ্যাশান)।

সাবুত

সাবুদ, সাবুত [ sābuda, sābuta ] বি. প্রমাণ (সাক্ষীসাবুদ)। ☐ বিণ. প্রমাণীকৃত (সাবুদ করা)। [আ. সুবুত্]।

সাবুদ

সাবুদ, সাবুত [ sābuda, sābuta ] বি. প্রমাণ (সাক্ষীসাবুদ)। ☐ বিণ. প্রমাণীকৃত (সাবুদ করা)। [আ. সুবুত্]।