সাময়িক

সাময়িক [ sāmaẏika ] বিণ. 1 সময়বিশেষে ঘটে এমন (সাময়িক ঘটনাবলি); 2 অল্পকালস্হায়ী (সাময়িক ক্রোধ বা উত্তেজনা); 3 সময়োচিত (সাময়িক বন্দোবস্ত); 4 বর্তমান ঘটনাবলি সংক্রান্ত বা নির্দিষ্ট সময়ান্তরে প্রকাশ্য (সাময়িক পত্র)। [সং. সময় + ইক]। সাময়িকি বি. বর্তমান বা চলতি সময়ের প্রসঙ্গ। [সাময়িক + বাং. ই]। সাময়িকী বিণ. সাময়িক -এর স্ত্রীলিঙ্গে।

সামবায়িক

সামবায়িক [ sāmabāẏika ] বিণ. 1 সমবায়সম্বন্ধীয়; 2 সমবায়বিশিষ্ট। [সং. সমবায় + ইক]।

সামন্ততন্ত্র

সামন্ততন্ত্র বি. 1 সামন্তদের দ্বারা পরিচালিত শাসনব্যবস্হা; feudal government; 2 সামন্তপ্রথা, feudalism.

সামন্ত

সামন্ত [ sāmanta ] বি. 1 অধীন নৃপতি; 2 করদ অধিনায়ক; 3 প্রধান প্রজা, মোড়ল; 4 প্রতিবেশী; 5 উপাধিবিশেষ। [সং. সমন্ত (প্রান্ত) + অ]। সামন্ততন্ত্র বি. 1 সামন্তদের দ্বারা পরিচালিত শাসনব্যবস্হা; feudal government; 2 সামন্তপ্রথা, feudalism.

সামনে

সামনে ক্রি-বিণ. সম্মুখে (চোখের সামনে)। [হি. সামনা, সামনে]।

সামনাসামনি

সামনাসামনি বিণ. ক্রি-বিণ. 1 সম্মুখবর্তী; 2 মুখোমুখি; 3 সমক্ষে।

সামনা

সামনা [ sāmanā ] বি. (আঞ্চ.) সম্মুখ। সামনাসামনি বিণ. ক্রি-বিণ. 1 সম্মুখবর্তী; 2 মুখোমুখি; 3 সমক্ষে। সামনে ক্রি-বিণ. সম্মুখে (চোখের সামনে)। [হি. সামনা, সামনে]।

সামঞ্জস্যপূর্ণ

সামঞ্জস্যপূর্ণ বিণ. সামঞ্জস্য বা সংগতি আছে এমন (সামঞ্জস্যপূর্ণ উক্তি, সামঞ্জস্যপূর্ণ কাজ)।

সামঞ্জস্য

সামঞ্জস্য [ sāmañjasya ] বি. 1 ঔচিত্য, সমীচীনতা; 2 সংগতি, মিল (ঘটনার সঙ্গে বর্ণনার সামঞ্জস্য); 3 খাপ খাওয়ানো (এক অংশের সঙ্গে অন্য অংশের সামঞ্জস্য)। [সং. সমঞ্জস + য]। সামঞ্জস্যপূর্ণ বিণ. সামঞ্জস্য বা সংগতি আছে এমন (সামঞ্জস্যপূর্ণ উক্তি, সামঞ্জস্যপূর্ণ কাজ)।

সামগ্র্য

সামগ্র্য [ sāmagrya ] বি. সমগ্রতা, সাকল্য; পূর্ণতা। [সং. সমগ্র + য]।