সামসময়িক

সামসময়িক [ sāma-samaẏika ] সমকালীন-অর্থে সমসাময়িক -এর শুদ্ধ কিন্তু অপ্র. রূপ।

সামলানো

সামলানো ক্রি. 1 সংবরণ করা; 2 রোধ করা (চোখের জল সামলানো); 3 সংযত করা (রাগ বা মুখ সামলানো, লোভ সামলানো); 4 রক্ষা করা, সংরক্ষণ করা (টাকাকড়ি সামলানো); 5 আয়ত্তে রাখা (ছেলে বা ঘর সামলানো); 6 উত্তীর্ণ হওয়া, রক্ষা পাওয়া (রোগ বা বেদনার দায় থেকে সামলে ওঠা)। ☐ বি. উক্ত সব অর্থে।

সামলা

সামলা [ sāmalā ] ক্রি. সামলানো। [সামাল দ্র-তু. হি. সঁভালনা]। সামলানো ক্রি. 1 সংবরণ করা; 2 রোধ করা (চোখের জল সামলানো); 3 সংযত করা (রাগ বা মুখ সামলানো, লোভ সামলানো); 4 রক্ষা করা, সংরক্ষণ করা (টাকাকড়ি সামলানো); 5 আয়ত্তে রাখা (ছেলে বা ঘর সামলানো); 6 উত্তীর্ণ হওয়া, রক্ষা পাওয়া (রোগ বা বেদনার দায় থেকে সামলে ওঠা)। ☐ বি. উক্ত সব অর্থে।

সামর্থ্যানুযায়ী

সামর্থ্যানুযায়ী বিণ. ক্রি-বিণ. ক্ষমতা অনুযায়ী (প্রত্যেকের সামর্থ্যানুযায়ী অর্থদান)।

সামর্থ্য

সামর্থ্য [ sāmarthya ] বি. 1 ক্ষমতা, যোগ্যতা; 2 শক্তি, বল। [সং. সমর্থ + য]। সামর্থ্যানুযায়ী বিণ. ক্রি-বিণ. ক্ষমতা অনুযায়ী (প্রত্যেকের সামর্থ্যানুযায়ী অর্থদান)।

সামরিক আইন

সামরিক আইন — যুদ্ধকালীন অবস্হায় প্রযোজ্য বিশেষ আইন।

সামরিক

সামরিক [ sāmarika ] বিণ. 1 যুদ্ধসংক্রান্ত; 2 যুদ্ধোপযোগী বা যুদ্ধে প্রয়োজনীয়; 3 যুদ্ধকালীন; 4 সমরপ্রিয়, রণদক্ষ (সামরিক জাতি)। [সং. সমর + ইক]। সামরিক অভ্যুত্থান — কোনো দেশে সামরিক বাহিনীর দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল। সামরিক আইন — যুদ্ধকালীন অবস্হায় প্রযোজ্য বিশেষ আইন।

সাময়িকী

সাময়িকী বিণ. সাময়িক -এর স্ত্রীলিঙ্গে।

সাময়িকি

সাময়িকি বি. বর্তমান বা চলতি সময়ের প্রসঙ্গ। [সাময়িক + বাং. ই]।