সামীপ্য

সামীপ্য [ sāmīpya ] বি. নৈকট্য, নিকটবর্তিতা (দুই দেশের পরস্পর সামীপ্য)। [সং. সমীপ + য]।

সামাল দেওয়া

সামাল দেওয়া বি. ক্রি. সামলানো। [হি. সঁভাল্ < সং. সম্ + √ বৃ]।

সামাল

সামাল [ sāmāla ] অব্য. সাবধান, সতর্ক হও (‘সামাল সামাল পুরুষ সামাল’)। ☐ বি. সংবরণ, রোধ, রক্ষা (সামাল করা)। সামাল দেওয়া বি. ক্রি. সামলানো। [হি. সঁভাল্ < সং. সম্ + √ বৃ]।

সামান্যতা

সামান্যতা বি. স্বল্পতা, তুচ্ছতা (আয়োজনের সামান্যতা)।

সামান্যত

সামান্যত (-তস্), বর্জি. সামান্যতঃ অব্য. ক্রি-বিণ. সাধারণত।

সামান্যা

সামান্যা স্ত্রী. সামান্য। সামান্য [ sāmānya ] বিণ. 1 সাধারণ, গতানুগতিক, বৈশিষ্ট্যবিহীন (সামান্য লোক ছিলেন না); 2 জাতির অথবা বর্গের সকলের মধ্যে বর্তমান (সামান্য ধর্ম); 3 সর্ববিষয়ক; 4 (বাং.) তুচ্ছ (সামান্য ব্যাপার, সামান্য তফাত); 5 অতি অল্প (সামান্য একটু দুধ)। ☐ বি. বর্গের সকলের মধ্যে বিদ্যমান লক্ষণসমূহ, জাতিসাধর্ম্য। [সং. সমান + য]।

সামান্য

সামান্য [ sāmānya ] বিণ. 1 সাধারণ, গতানুগতিক, বৈশিষ্ট্যবিহীন (সামান্য লোক ছিলেন না); 2 জাতির অথবা বর্গের সকলের মধ্যে বর্তমান (সামান্য ধর্ম); 3 সর্ববিষয়ক; 4 (বাং.) তুচ্ছ (সামান্য ব্যাপার, সামান্য তফাত); 5 অতি অল্প (সামান্য একটু দুধ)। ☐ বি. বর্গের সকলের মধ্যে বিদ্যমান লক্ষণসমূহ, জাতিসাধর্ম্য। [সং. সমান + য]। স্ত্রী. সামান্যা। সামান্যত (-তস্), বর্জি. সামান্যতঃ অব্য. ক্রি-বিণ. সাধারণত। সামান্যতা বি. স্বল্পতা, তুচ্ছতা (আয়োজনের সামান্যতা)।

সামান্তরিক

সামান্তরিক [ sāmāntarika ] বি. (জ্যামি.) দুইজোড়া সমান্তরাল রেখাবেষ্টিত চতুষ্কোণ ক্ষেত্র, parallelogram. [সং. সমান্তর + ইক]।

সামাজিকতা

সামাজিকতা বি. 1 সামাজিক ব্যবহার বা ভাব; 2 সভ্যতা; 3 (বাং.) সমাজে প্রচলিত প্রথানুযায়ী ক্রিয়াকর্মে প্রদেয় উপঢৌকনাদি; লৌকিকতা।

সামাজিক

সামাজিক [ sāmājika ] বিণ. 1 সমাজসম্বন্ধীয় (সামাজিক প্রবন্ধ); 2 সমাজে প্রচলিত বা স্বীকৃত (সামাজিক নিয়ম, সামাজিক বৈষম্য); 3 সমাজে বাসকারী; সমাজবদ্ধ (সামাজিক জীব); 4 মিশুক সামাজিক ধরনের লোক); 5 (বর্ত. বিরল) সভ্য, সদস্য। [সং. সমাজ + ইক]। সামাজিকতা বি. 1 সামাজিক ব্যবহার বা ভাব; 2 সভ্যতা; 3 (বাং.) সমাজে প্রচলিত প্রথানুযায়ী ক্রিয়াকর্মে প্রদেয় উপঢৌকনাদি; লৌকিকতা।